somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পঞ্চগড়ে কাঁচা বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পঞ্চগড়ে টোল আদায়কে কেন্দ্র
করে কাঁচা বাজার অনির্দিষ্ট
কালের জন্য বন্ধ ঘোষণা করেছে
ব্যবসায়ীরা । আজ সকাল থেকে
অনির্দিষ্ট কালের জন্য
দোকানপাট বন্ধ রাখার ঘোষণা
দেয় তারা । এতে বিপাকে
পড়েছেন ক্রেতারা।
বিশেষ করে গ্রামীণ কৃষকরা
উৎপাদিত পন্য নিয়ে রিতীমত
বিপদে পড়েছেন। কাঁচামাল
কোথাও বিক্রী করতে
পারছেনা তারা । ফলে
উৎপাদিত শাক-সবজি পচে
যাচ্ছে। কেউ কেউ অল্প মূল্যে
তা বিক্রী করে দিচ্ছেন।
ব্যবসায়ী নেতারা
জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে
বিক্রেতার কাছে টোল আদায়
না করে ক্রেতা ব্যাবসায়ীদের
কাছে টোল আদায় করছে বাজার
কতৃপক্ষ । এ নিয়ে পৌরসভা এবং
ইজারাদার কতৃপক্ষকে বার বার
অভিযোগ করা হয়। কিন্তু বিষয়টির
সমাধান না করে অতিরিক্ত টোল
আদায় করছে ইজারাদার কতৃপক্ষ ।
প্রত্যেক পিকআপ প্রতি ১৬ টাকা
টোল নেয়ার কথা থাকলেও
তারা ৫ শ থেকে ১ হাজার
টাকা আদায় করে। ব্যবসায়ীরা
জানান, মাত্র ৭৬ লক্ষ টাকার
বিনিময়ে পঞ্চগড় বাজার
ইজারা নেয় অগ্রদূত সমিতি।
অগ্রদূত সমিতির হয়ে টোল আদায়
করে ব্যবসায়ী ছিদ্দিক এর
নেতৃত্বে কয়েকজন । তারা
বিভিন্ন সময় ভয় ভিতী দেখিয়ে
অতিরিক্ত টোল আদায় করে
আসছে ।
কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির
সাধারন সম্পাদক আবুল বাসার
বাদশা জানান, ‘ইজারাদারের
পক্ষে ছিদ্দিক এবং তার দলের
লোকেরা অতিরিক্ত টোল
আদায় করছে । তিনি বলেন, কৃষক
শাক-সবজি বিক্রী করছে। টোল
তাদের কাছেই নেয়া উচিত ।
তা না করে ব্যবসায়ীদের কাছে
টোল নেয়া হচ্ছে । এদিকে টোল
আদায়কারী ছিদ্দিক জানান, ‘এর
আগের বছর আবুল বাসার টোল
আদায় করেছিল। এবার সে টোল
আদায়ের কাজটি না পেয়ে
ব্যবসায়ীদের নিয়ে দল
পাকিয়ে আন্দোলন করছে। এর
আগে যেভাবে টোল আদায় করা
হয়েছিল সেভাবেই আদায় করা
হচ্ছে।
ইজারাদার অগ্রদূত সমিতির পক্ষে
হান্নান শেখ জানান, সরকারি
নিয়ম নিতীমালা মেনেই টোল
আদায় করা হচ্ছে । কিছু
ব্যবসায়ীর স্বার্থের হানী
হওয়ার কারনেই এই আন্দোলন।
এদিকে কৃষকরা জানিয়েছেন, গত
কয়েক দিন ধরে টোল আদায়কে
কেন্দ্র করে আন্দোলনের ফলে
মারাত্বক ক্ষতিগ্রস্থ হচ্ছেন
তারা। মাঠ থেকে বিক্রির জন্য
সবজি তোলা হলেও তা এখন পঁচে
যাচ্ছে । ১ টাকা কেজী দরে
ঢেড়স, বেগুণ বিক্রী করতে হচ্ছে।
তারা জানান, মাঠ থেকে শাক
সবজি তুলে এনে পরিবহন এবং
আড়তদার কে টাকা দিয়ে
এমনিতেই খুব বেশী লাভ
থাকেনা । তার উপর টোল দিতে
হলে কৃষকেরা ক্ষতির সম্মুক্ষিন
হবে।
হাড়িভাসা এলাকার লাউ
চাষী মানিক হোসেন আজ
সকালে ৫০ মণ লাউ বিক্রী করতে
এলে বাজার বন্ধের কথা
জানতে পারে। এসময় তিনি
বলেন,‘ বাজার চালু থাকলে
প্রতি লাউ ২০/২৫ টাকা দরে
বিক্রী হত। বাজার বন্ধ হওয়ায়
কেউ কিনছেনা। কাল পর্যন্ত
চললে লাউগুলো পঁচে যাবে।
এ ব্যাপারে পঞ্চগড় পৌরসভার
মেয়র তৌহিদুল ইসলাম জানান,
‘ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে
টোল আদায়ের দাবী
জানিয়েছে । এটা অযৌক্তিক ।
সরকারি নিয়মও নয়। ব্যবসায়ীরা
না বুঝলে কৃষক এবং ভোক্তাদের
কথা বিবেচনা করে বিকল্প
বাজার বসানোর উদ্যোগ নেয়া
হবে।’
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৩:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



আমার এক বন্ধু আছে। ধরা যাক, নাম তার করিম। করিমকে একদিন চায়ের দোকানে একজন বলল, “আপনি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?” করিম চায়ের কাপ নামিয়ে বলল, “ভূয়া হলে লাভটা কী?” লোকটি... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×