somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সকালের নাস্তায় কলা একটি আদর্শ খাদ্য

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালের নাস্তায় কী খাবেন তা নিয়ে অনেকেই দ্বিধায় ভোগেন। খাবার তালিকায় কোন খাবারটা রাখলে ঝামেলা ছাড়াই স্বাস্থ্যকর ও পুষ্টিকর নাশতা হবে এটা নিয়েও অনেকেই ভাবেন। সকালের নাস্তার পুষ্টিগুণ বহুগুণে বাড়িয়ে দিতে প্রতিদিন অন্তত একটি করে কলা খান।


কলায় ফ্রুকটোজ, গ্লুকোজ ও সুক্রোজ নামের তিন ধরনের প্রাকৃতিক চিনি আছে। এছাড়াও এতে আছে প্রচুর ফাইবার। প্রতিদিন সকালের নাস্তায় কলা খেলে তাৎক্ষনিক ভাবে শক্তি পাওয়া যায় এবং সারাদিনের ক্লান্তি ভাব দূর হয়ে যায়। গবেষণায় দেখা গিয়েছে যে একটি কলা কমপক্ষে ৪৫ মিনিট টানা কাজ করার শক্তি যোগায়। আসুন জেনে নেয়া যাক প্রতিদিন সকালের নাস্তায় কলা খাওয়ার ৫টি উপকারিতা।
বিষন্নতা দূর করে

MIND এর একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যারা বিষণ্ণতায় ভোগেন তাদের কে কলা খাওয়ানো হলে কিছুক্ষণের মধ্যেই বিষন্নতা কিছুটা কমে যায়। কলায় আছে ট্রাইপটোফান নামের এক ধরনের প্রোটিন যাকে শরীর সেরোটনিনে পরিণত করে। সেরোটনিন শরীরকে শিথিল করে এবং মন ভালো করে দেয়। তাই সকালের নাস্তায় কলা খেলে বিষন্নতা দূর হবে এবং মন ভালো থাকবে।
রক্তশূন্যতা দূর হয়

অনেকেই রক্ত শূন্যতায় ভোগেন। প্রচুর ওষুধও খান অনেকে রক্তশূন্যতা দূর করার জন্য। যাদের রক্ত শূন্যতা আছে তাঁরা এই সমস্যা থেকে নিস্তার পাওয়ার জন্য প্রতিদিন সকালের নাস্তায় কলা খান। কলায় আছে প্রচুর পরিমাণে আয়রন যা শরীরে রক্ত উৎপাদনে সহায়তা করে এবং রক্ত শূন্যতা দূর করে।
রক্তচাপ নিয়ন্ত্রণ করে

কলায় প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে এবং খুবই কম লবণ আছে। তাই যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য কলা একটি আদর্শ খাবার। সকালের নাস্তায় নিয়মিত কলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রনে থাকবে এবং স্ট্রোকের ঝুঁকি কমে যাবে।
মস্তিষ্ক ভালো রাখে

প্রতিদিন সকালের নাস্তায় কলা খেলে মস্তিষ্ক সচল এবং কার্যকর থাকে। ইংল্যান্ডের টুইকেনহাম স্কুলের ২০০ ছাত্র ছাত্রীর উপর করা একটি গবেষণায় এই তথ্য প্রমাণিত হয়েছে। গবেষণায় অংশগ্রহণকারী ২০০ ছাত্র ছাত্রীকে দুই দলে ভাগ করা হয়েছিলো। এক দল কে সকালের নাস্তায় কলা খেতে দেয়া হয়েছিলো এবং অন্য দলকে কলা খাওয়ানো হয়নি। পরবর্তিতে পরীক্ষার সময় দেখা গিয়েছে যে যেই দলটিকে সকালের নাস্তায় কলা খেতে দেয়া হয়েছিলো তাদের পরীক্ষার ফলাফল অপর দলটির থেকে বেশ ভালো। কলায় প্রচুর পটাশিয়ামের উপস্থিতির কারণে মস্তিষ্ক সচল থাকে এবং স্মৃতিশক্তি ভালো থাকে।
ত্বক ভালো রাখে

রূপ ও যৌবন ধরে রাখতে চান? তাহলে প্রতিদিনের সকালের নাস্তায় কলা খান। কারণ কলায় ফ্যাটি এসিডের চেইন আছে যা ত্বকের কোষের জন্য ভালো। নিয়মিত কলা খেতে ত্বক সজীব থাকে এবং ত্বক ভেতর থেকে স্বাস্থ্যোজ্জ্বল হয়ে ওঠে।
- See more at: Click This Link
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×