somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সীমান্তের ঈগল(পরাজিত বীর)
আমি স্বাধীন দেশের পরাধিন মানব । স্বাধিন ভাবে বলতে চাই ,জানাতে চাই ,শিখতে চাই ,চাই বাক স্বধিনতা ।

নবীজি' হুমায়ুন আহমেদের শেষ লেখা

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
'নবীজি'
হুমায়ুন আহমেদের শেষ লেখা

====================






গত কাল তার জন্মদিন ছিল। আমার কৈশোরের দিনগুলোতে হুমায়ূন ছিলেন স্বপ্নের নায়ক। তার জীবনের সবচেয়ে সেরা কাজ, শ্রেষ্ট সাহিত্যকর্ম লিখেছিলেন জীবনের শেষ দিনগুলোতে। কলমের যাদুকর নন্দিত কথাসাহিত্যিক উপন্যাসিক হুমায়ুন আহমদ যেমন সাদামাটা সহজ লিখা লিখতেন তরুন প্রজন্মের জন্য । সেই সাদা মাটা নামকরন দিয়ে শুরু করেছিলেন জীবনের মোড় ঘুরানো অদ্বিতীয় এই লেখা
"নবীজি" ।
.
শব্দটার ভিতর কি দরদ মহব্বত প্রেম
ভাবতেই চোখে পানি চলে আসে। নবীজি'র
প্রতিটি অক্ষর যেন প্রেম আর ভক্তির একেকটি মুক্তোর দানা । হুমায়ুনের প্রকাশনা খ্যাত মাজহারুল ইসলামের 'অন্যপ্রকাশ' । এখানে একদিন মিলাদ দিলেন মাজহারুল ইসলাম । এলেন হুমায়ুন আহমেদও । মিলাদ শেষে
এক মাওলানা কাব্যিক ভাষায় প্রাঞ্জলভাবে এক হৃদয়গ্রাহী মোনাজাত করলেন। এই মুনাজাতই বদলে দিয়েছিল হুমায়ুনের জীবন , চেতনা , আর বিশ্বাসকে।
.
বাংলাদেশের স্যাকুলার তারুণ্যের গুরু, নন্দিত লেখক হুমায়ুন মোনাজাত শেষে মাওলানার কাছে গিয়ে মোছাফাহ করে হাটু ঘরে বসে বললেন , "হুজুর আপনার প্রার্থনায় আমি মুগ্ধ। আপনি আমার কাছে আপনার প্রিয় কিছু চান, আমি আপনাকে দিতে চাই '।

হুজুর বললেন , আপনি আসবেন বলে আমিও অধির আগ্রহ নিয়ে এখানে এসেছি। আপনার কাছে চাই নিয়মিত নামাজ আর আমার নবীজীকে নিয়ে লেখা। আপনার লেখা কত মানুষ পড়ে। আপনার লেখা লাখো তারুণ্য পড়ে
আগ্রহ নিয়ে ।আমার নবীজীকে নিয়ে লিখলে তাদের উপকার হত '।
.
শিশুর মতো সরল মানুষ সেইক্ষন থেকেই বদলে গিয়েছিলেন।সাদামাটা ক'টি কথাই
তার ভিতর প্রচন্ড রকমের ধাক্কা দিয়েছিল । বুকের ভিতর লুকানো ঈমান জেগে উঠেছিল। মাওলানা যেন তার ঈমানের নিভু নিভু অনলে কেবল একটু ফুঁ দিয়েছিলেন। উপন্যাসিক হুমায়ুন আহমদ তার কথা রেখেছেন ।নামাজ কাযা
করেন নি আর । লিখা শুরু করেছিলেন । জীবনের শেষ লেখা "নবীজি"।
.
আর মহান রবের কী রহস্য সেই মুহুতেই ধরা পরে তার শরীরে মরনব্যধি ক্যন্সার । শেষ মুহুর্তে যতোদিন অসুস্হতা নিয়ে লিখতে পেরেছিলেন ততোদিন লিখেছেন "নবীজি" । তিনি মনে প্রাণে প্রার্থনা করতেন, এই গ্রন্থ লেখার ভিতরে তিনি যেন নবিজীকে স্বপ্ন দেখে ধন্য হন। নবীজি যেন দেখাদেন প্রিয় হুমায়ুন কে একবার। জানিনা মৃত্যুর আগে তার এই প্রার্থনা ও ইচ্ছে পূরন হয়েছিল কি না । তিনি আরো কিছুদিন বেঁচে থাকলে বাংলা সাহিত্য ও পৃথিবী পেত অন্য এক সিরাত সাহিত্য হুমায়ুন আহমদের কাছ থেকে। তার পর যতটুকো লিখেছেন এর বরকতে নবীজী সাঃ তার এই প্রিয় বান্দকে কাউসারের অমৃত সুধা পান করান যেন নিজ হাতে এই প্রার্থনা প্রিয় হুমায়ুন আহমদের জন্য ।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×