
এ যেন কবি শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’ কবিতার ‘খুকীর অমন তুলতুলে গালে রৌদ্রের খেলা’ পঙ্ক্তিমালা সচিত্র রূপ। ছবি: সাইয়ান

এই পাখিটির নাম পাতি হুদহুদ। এখন খুব একটা দেখা মেলে না পাখিটির। ছবিটি ময়মনসিংহের চর জেলখানা থেকে তোলা। ছবি: জগলুল পাশা ।

শীতের সকালে জবুথবু হয়ে শিকারের অপেক্ষায় বসে আছে পাখিটি। ছবিটি বগুড়ার গাবতলী উপজেলার সাঘাটিয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা ।

ভোরের শিশির বাড়ন্ত লাউয়ের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহু গুণে। ছবিটি বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

প্লাস্টিকের জিনিসের কদর বেড়ে যাওয়ায় হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী মাটির তৈরি হাঁড়ি-পাতিলের। ছবিটি কেরানীগঞ্জর জিঞ্জিরা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

সবুজ বনে গাছের কচি পাতা খাচ্ছে বানর। ছবিটি সিলেটের হিলুয়াছড়া চাবাগান থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

কচুপাতায় মুক্তোদানার মতো জমেছে শিশির বিন্দু। ছবিটি মুন্সিগঞ্জের শ্রীনগর দক্ষিণ কলাপাড়া থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

এই বানরগুলো চিড়িয়াখানার বানর না, এরা উন্মুক্ত। এরা পুরান ঢাকার বাসিন্দা। নানা প্রতিকূলতার মধ্যেও বানরগুলোর এখনো পুরান ঢাকার কিছু কিছু জায়গায় দেখা মেলে। ছবিটি পুরান ঢাকার রথখোলা এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

বাহারি ডানার প্রজাপতি! রাঙামাটি সদরের সাপছড়ি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে ছবিটি তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

বিকেলে ইচিং বিচিং খেলায় মেতেছে পাহাড়ি শিশুরা। ছবিটি খাগড়াছড়ি সদরের পস্টানজয়পাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
সুত্র ঃ অনলাইন নিউস পেপার ।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


