somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারেক রহমান সম্পর্কে কূটুক্তি: নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অপ্রীতিকর ঘটনা

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




সালাহউদ্দিন আহমেদ, নিউইয়র্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কূটুক্তি করার ঘটনাকে কেন্দ্র করে সিটির জ্যাকসন হাইটসে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ঘটনার সময় জনৈক এক ব্যক্তির সাথে যুক্তরাষ্ট্র বিএনপির কতিপয় নেতার বাক-বিতন্ডা ও কথা কাটাকাটি হয়েছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্র বিএনপি ঘোষিত ‘যেখানে হাসিনা, সেখানেই প্রতিবাদ’ কর্মসূচীর অংশ হিসেবে এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ প্রদানের সময় জাতিসংঘ ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচী পালনের পোস্টার লাগানোর সময় গত ২৫ সেপ্টেম্বর বুধবার রাত ১১টার দিকে জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রীটস্থ খামার বাড়ী স্টোরের সামনে উপরোক্ত অপ্রীতিকর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৩৪ অঙ্গ সংগঠনের প্রধান সমন্বয়কারী বেলাল মাহমুদ তার এক সহযোগী তৌফিককে সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, জিয়া পুত্র তারেক রহমানের ছবি সম্বলিত পোস্টার খামার বাড়ী স্টোরের দেয়ালে সাঁটানোর সময় জনৈক এক প্রবাসী তারেক রহমানকে ‘মহাচোর’ আখ্যায়িত করে নানা কূটুক্তি করলে বেলাল মাহমুদ ও তার সহযোগী এই কথার তীব্র প্রতিবাদ জানান। এক পর্যায়ে তাদের সাথে ঐ ব্যক্তি বাকবিতন্ডে জড়িয়ে পড়েন। ঘটনাচক্রে বিএনপি নেতা গিয়াস আহমেদ, আনোয়ারুল ইসলাম, জসিম উদ্দিন ভূঁইয়া প্রমুখ নেতা সেখানে উপস্থিত হলে জনৈক ব্যক্তিটি বিএনপি নেতাদের তোপের মুখে পড়েন। এসময় জনৈক ব্যক্তিকে উদ্দেশ্য করে বেলাল মাহমুদ বলেন, ‘তারেক রহমান সম্পর্কে কেউ কূটুক্তি করলে তার জিহ্বা কেটে ফেলা হবে’ এবং তিনি পুলিশ কল করতে চাইলে জনৈক ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

জ্যাকসন হাইটসের অপ্রীতিকর ঘটনার ব্যাপারে বেলাল মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তারেক রহমান সম্পর্কে কোন অপপ্রচার সহ্য করা হবে না।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নিউইয়র্ক আগমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীরা বিগত কয়েক সপ্তাহ ধরে লাগাতার সরকার বিরোধী প্রতিবাদ সভা-সমাবেশ করে আসছে। দলের পক্ষ থেকে নেয়া হয়েছে ‘যেখানে হাসিনা, সেখানেই প্রতিবাদ’ কর্মসূচী। কখনো ঐক্যবদ্ধভাবে আবার কখনো বিভক্ত হয়ে বিএনপির নেতা-কর্মীরা এই সভা-সমাবেশের কর্মসূচী পালন করে আসছেন।

অপরদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে তাঁকে নিউইয়র্কে স্বাগত জানানো এবং সম্বর্ধিত করার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ফলে নানা বাধা-বিপত্তির মধ্যেও আওয়ামী লীগও বিগত কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতি সভা-সমাবেশ করে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র বিএনপি ও আওয়ামী লীগৈর মধ্যকার অভ্যন্তরীণ দলীয় কোন্দলের মধ্যেও উভয় দলের নেতা-কর্মীরা উত্তেজনাকর পরিস্থিতিতে সময় অতিবাহিত করছেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×