somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লজ্জা

১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল মেঠো পথ খুঁজে পাওয়া খুব কঠিন । কিন্তু এই গাঁয়ের এই অংশে প্রবেশের রাস্তাটা এখনও মাটির। এই মাটির রাস্তাটি আর ছোট পিচের রাস্তাটির সঙ্গমস্থলে ছোট্ট চায়ের টং। টঙ্গে বসলে বহুদূর পর্যন্ত চোখ আটকায় না, মনে হয় যেন সবুজ একটা সমুদ্রের পাশে বসে আছি । আর মেঠো পথটাকে মনে হয় সবুজ সমুদ্রের মধ্যে দিয়ে একে বেকে চলে যাওয়া একটা অজগর । সারা রাত বাস যাত্রার পর রিকশা ভ্যান চেপে এই টং আর মেঠো পথের সামনে নামতে নামতে সকাল আঁটটা। মেঠো পথে গন্ত্যবে এগোনের আগে টঙে এককাপ গরম চা নিয়ে বসেছি । হেমন্তের সকালে হালকা কুয়াশা ভেদ করে সূর্যি এখনও সকালের প্রথম চুমু খেতে পারেনি সামনের সবুজ সমুদ্রে । গ্রাম কিন্তু ঠিকই জেগেছে অনেক আগে। নানান পাখিদের কলরব ভেসে আসছে ছারদিক থেকে। কোথাও একটা গরু ডেকে উঠল হাম্বা করে ।
গতকাল বিকেলে বাসে কেনা পত্রিকাটি টঙের বেঞ্চে রেখে চায়ের কাপে একটা চুমুক দিলাম। ছোট্ট হাত ব্যাগটি ও রাখলাম একমাত্র ভাঙ্গা চেয়ারটির উপর । জেগে ওঠা গ্রামের প্রাণ জনা দুয়েক বয়েসি কৃষক তাদের মাঠে সকালের সাধনার প্রথম পাঠ শেষ করে একটু বিশ্রাম আর এক কাপ চায়ে চুমুক দিতে এসেছেন । কুশল বিনিময় আর টুকটাক কথা হচ্ছিল তাদের সাথে । হঠাৎই তাদের একজন ফেলে রাখা বাসি পত্রিকার ছবিটির দিকে নির্দেশ করে জানতে চাইলেন- বাবাজি এইডা কার ছবি, ওনার গায় এইডা কি পরাইয়া দিতাছে ?
মনে মনে একটু হাসলাম । দেখালাম পাশের জনও উত্তর শোনার জন্য আগ্রহী। টং ওয়ালাও এবার ঘাড় উঁচিয়ে ছবিটি দেখার চেষ্টা করলেন ।
চাচাজি এইটা একজন বিখ্যাত লেখক, কবির ছবি। উনাকে সন্মান দেয়া হচ্ছে, আর যেটা পরিয়ে দিচ্ছে এটাকে বলে উত্তরীয়।
বাবাজি উত্তরীয় জিনিসটা কী ? মনে মনে একটু বিরক্ত হলাম, ভাবলাম মূর্খ কৃষক তোমার উত্তরীয় চেনার দরকারটা কি ।
চাচা এটা সন্মান জানানোর একটা পদ্ধতি, দেশ ও জাতির জন্য যারা বড় বড় অবদান রাখেন তাদের এভাবে সন্মান জানানো হয়। উনি একজন কলম যোদ্ধা, উনি কলম দিয়ে লিখে যে অনবদ্ধ সৃষ্টি করেছেন , দেশের মানুষের জন্য যে অবদান রেখেছেন তার জন্য এই সন্মান ।
মনে মনে দুষ্ট আনান্দ বোধ হল। যাক ব্যাটা মূর্খ কৃষককে ব্যপক জ্ঞান দেয়া গেল । কৃষক সামনের সবুজ সমুদ্রের দিকে তাকিয়ে নির্লিপ্ত কিন্তু দৃঢ় গলায় জানতে চাইলেন – কৃষকও তো লাঙ্গল দিয়া অনেক কষ্ট কইরা ফসল ফলায়, এইটা ও তো অই লেখকের মত একটা সৃষ্টি , আরও বেশী কষ্টের; আর দেশের মানুষের জন্যে এই সৃষ্টি, মানুষেরা আমাগো এই সৃষ্টি খাইয়া বাঁচে। উনার সৃষ্টি তো মনের জন্যে, আর আমাদের সৃষ্টি শরীরের জন্যে। শরীর বাঁচলে না মনের প্রশ্ন। কই আমাগো ছবি তো কোনদিন পত্রিকায় ছাপা হয় না, আমাগের তো কেউ কোনদিন সন্মান জানায় না, অই রকম উত্তরীয় পরায় না । ক্যান ?
একটা বড় ধরনের ধাক্কা খেলাম। কৃষকের কথার জবাব দেয়ার প্রয়োজন বোধ করলাম না, অবশ্য এটা আমার কাছে তাঁর কোন প্রশ্ন ছিল কি না , নাকি তাদের শ্রমে ঘামে তৈরি সবুজ সমুদ্রের প্রতি অভিমান তাও বুঝতে পারছি না। সকালের প্রথম রোদের চুমু মেঠো পথের ধারের ঘাসের ডগায় শিশিরের গালে লেগে গেল এইমাত্র । সামনের শস্যের সমুদ্রে সকালের সোনা রোদের ঢেউ । আমার দৃষ্টিও কৃষকের মত সামনের সবুজ সমুদ্রে গেল; কৃষকের দৃষ্টিতে সীমাহীন নির্লিপ্ততা আর অভিমান, আমার দৃষ্টিতে তীব্র লজ্জা ।

সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×