কেন তারে বারে বারে
খুজে ফিরি পৃথিবীর পথে
অনন্ত কাল ধরে সমূদ্র পর্বতে,
হিমালয়ের পাদদেশ হতে--
গ্রীক চৈনিক মিশরের সভ্যতা পেরিয়ে
গাঙ্গেয় সমভূমি ব-দ্বীপের দেশে।
এখানেই ছিলো সে অঙ্গ বঙ্গ কলিঙ্গ
গৌড় সমতট শশাঙ্ক গোপালের দেশে
অনেক খুজেছি তারে
সবুজ মাটির দেশে-- মরুর ভিতরে--
এবার চিনেছি তারে
যারে খুজে ক্লান্ত আমি তৃষ্ণার্ত বুকে
সে তো এলো মেলো হেটে চলা
বাংলার পল্লীবালা।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



