প্রার্থনা
৩১ শে অক্টোবর, ২০২২ রাত ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি জানো প্রভু কোনদিন কভু
যদি করি অপরাধ,
কোর না ক্ষমা যাহা আছে জমা
দিও তার প্রতিঘাত।
তুমি ন্যায় হীন বিচার বিহীন
মুক্তি দিও না মোরে,
দিও অধিকার যেটুকু আমার
পেয়েছি কর্ম করে।
সত্য সুধীর মহা স্থীর
তোমার এই তুলাদণ্ড
সব মেপে নেয় সুক্ষ্ম কাটায়
কে সাধু কে যে ভন্ড।
তোমার বিচারে সমঅধিকারে
নাহি কো আপন পর
নাহি কো স্বার্থ নাহি পরার্থ
নাহি মমতার ঘর।
আমার পাপের গুরু অভিশাপের
বেদনা বহিব আমি
যেটুকু পূন্য জীবনে পূর্ণ
করিয়া লইব দামী।
তোমার এ দ্বারে শুধু ভারে ভারে
চাহিব না অনধিকার
আমার সকল কর্মের ফল
যেন পারি বহিবার।
দাও সে শক্তি বিনয় ভক্তি
দাও সততার পণ
দাও বহিবার শত ব্যাথা ভার
দাও শুদ্ধ মুক্ত মন।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২২ রাত ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশী মিডিয়া সোসাল মিডিয়াতে তোলপার
তারেক রহমানের চীন সফরে ভারত উদ্বিগ্ন।
এখন তো দেখলাম অশ্বডিম্ব।
কোন অর্থায়ন চুক্তি নেই, নতুন কোন ঋন দিবে না
বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কোন চুক্তি বা মামুলি সমঝোতা... ...বাকিটুকু পড়ুন

বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি...
...বাকিটুকু পড়ুন
২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে...
...বাকিটুকু পড়ুন
আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই...
...বাকিটুকু পড়ুন
আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।...
...বাকিটুকু পড়ুন