প্রদীপ শিখা জ্বালিয়ে দিয়ে ঘোচালে অন্ধকার,
চিত্ত আলোকিত হলো বন্ধু হে আমার।
প্রথম যবে দেখেছিলেম
নতুন আলোর আভা পেলেম
নয়নে আমার ভরিয়ে নিলেম কিরণ সমাহার।
চিত্ত আলোকিত হলো বন্ধু হে আমার।
তোমার আলোয় জগৎ আলো করে দাও গো আজ,
শূন্য ধরা পূর্ণ কর নতুন কর সাজ
যে জন ধরায় অন্ধকারে
ডুবে আছে বেদন ভারে
জাগাও তারে প্রভাত পারে দিয়ে উপহার।
চিত্ত আলোকিত হলো বন্ধু হে আমার।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২২ রাত ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


