পথেপথে আপন মতে যেতে বহু দুরে
পিছন হতে কে গো আমায় ডাকছে মধুর সুরে!
জানালার ঐ ফাঁকে ফাঁকে
নিত্য সে জন চেয়ে থাকে
দেখলে ও মুখ লুকিয়ে রাখে পালায় অন্তঃপুরে।
ধদ হতে কে গো আমায় ডাকলো মধুর সুরে।
দেখি না তার বদনখানি সে কোন অপরূপা,
সামনে যদি চলি আমি পিছিয়ে পরি দু'পা
কেন যেন কোন আবেশে
ফিরিয়ে আনে তাহার কাছে
যে জন মুখ লুকিয়ে হাসে মৃদু কন্ঠ কাঁপা।
দেখি না তার বদনখানি সে কোন অপরূপা।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০২২ রাত ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


