somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভ জন্মদিন !!! বেনো

০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একাধারে ক্রিকেট ব্যক্তিত্ব, গবেষক, লেখক, সমালোচক, সংগঠক, পরামর্শক এবং ক্রিকেট খেলার ছাত্র ছিলেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে যখন অভিষিক্ত হন তখন বয়স ছিল মাত্র ১৮! প্রথম-শ্রেণির ক্রিকেটে দশ সহস্রাধিক রানসহ পাঁচ শতাধিক উইকেট শিকারি ১০জন অস্ট্রেলিয়র মধ্যে তিনি অন্যতম।
আন্তর্জাতিক ক্রিকেটের প্রধান কেন্দ্রবিন্দু সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট অভিষেক ২৫ জানুয়ারি,১৯৫২ সালে,ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তাঁর অভিষেক ম্যাচেই দল জেতে ২০২ রানের বিশাল ব্যবধানে। দ্রুততম সময়ে মাত্র ৭৮ মিনিটে শতরান করার গৌরব অর্জন করেছিলেন ক্যারিয়ারের একদম শুরুর দিকেই। তাঁর এ শতরানটি এখনো সামগ্রিকভাবে তৃতীয় দ্রুততম ও অস্ট্রেলিয়ার পক্ষে দ্বিতীয় দ্রুততম অবস্থায় রয়েছে। ক্যারিয়ারে মোট শতক হাঁকিয়েছেন ৩টি। সর্বোচ্চ ১২২।
সেরা বোলিং ৭/৭২ ভারতের সাথে,মাদ্রাজ টেস্টে। এই টেস্টেই প্রথম বারের মত ইনিংসে ৫ উইকেট লাভ করেন। ক্যারিয়ারজুড়ে ইনিংসে ৫ উইকেট পেয়েছেন আরও ১৫ বার। ইডেন গার্ডেন্স এ তো ৫ উইকেট নিয়েছিলেন উভয় ইনিংসেই! ম্যাচে ১০ উইকেট পেয়েছেন ১ বার।
অজিদের দলনায়ক হন ১৯৫৮ সালে এবং ক্যারিয়ারের শেষদিন পর্যন্ত বহাল থাকেন স্ব-পদে। ক্রিকেট সম্পর্কে অসাধারণ জ্ঞান এবং তাঁর নিপুণ ও কৌশলী নেতৃত্বে টানা চারটি সিরিজ জয় করে অজিরা। অস্ট্রেলিয়া দলকে ২৮ টেস্টে নেতৃত্ব দিয়ে ১২ জয়, ১১ ড্র, ১ টাই ও হারের মুখ দেখেন ৪ বার। তবে ৪ বার হারের মুখ দেখলেও সিরিজ জিতেছেন সবসময়।
প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ উইকেট ও ২,০০০ রান সংগ্রহ করে টেস্টে ডাবল অর্জন করেন ১৯৬৩ সালে।
৬৩ টেস্টের শেষটি খেলেন ১৯৬৪ সালে সেই সিডনিতেই।

অবসরের পর ক্রিকেটের সঙ্গে আরো গভীরভাবে জড়িয়ে পড়েন তিনি। ক্রিকেটে ধারাভাষ্যকে নিয়ে গিয়েছিলেন শিল্পের পর্যায়ে। শুধু মাঠে যোগ্য নেতৃত্বের জন্য নয়, মাইক্রোফোন হাতে অসাধারণ অর্জনের জন্যও স্মরণীয় হয়ে থাকবেন তিনি।

শুভ জন্মদিন !!! মাইক্রোফোন মাস্টার রিচি বেনো .......

সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

×