উদ্ভ্রান্ত আমি,
অজস্র নিয়নের আলোয়
কোন এক ঝড়ের রাতে
প্রিয়তমার শাড়ির আঁচল উড়ে যায়।
চুম্বনরত আমি,
বিলীন হয়ে যায় বৃষ্টির ঘ্রাণ।
এর পর নোনতা হতে থাকে স্বাদ,
একসময় বর্ণান্ধের মত মিলিয়ে যায় সব আলো।
আমার হাত আঙ্গুলী কেটে বেরায় প্রিয়তমার শরীর জুড়ে।
এর পর পড়ে থাকে সাদাকালো বৃষ্টি,
এলোমেলো চুল,
বিষাক্ত চোখে নেমে আসে
স্যাঁতসেতে ধুসর জল।
____________________
____________________
প্রিয়তমা
© পার্থ সারথী রায়
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




