কথা দিয়েছিলে তুমি,
ফিরে আসার কথাছিল।
সেই থেকে তোমার জন্যে অপেক্ষায় আছি।
ফাগুন চলে গিয়েছে অনেকদিন হলো,
তুমি আসতে পারোনি।
ফাগুনের ফুলগুলো শুকিয়ে গিয়েছে চৈত্রের প্রখর-দাহে।
বৈশাখ এসে গেছে,
ঈষান কোনে কালো মেঘের আনাগোনা।
তবুও তুমি ফিরলে না।
বর্ষার কদম গুলো তোমার অপেক্ষায় আজও ফোঁটেনি।
ঠায় দাঁড়িয়ে আছে তুমি আসবে বলে।
তুমি কথা দিয়েছিলে,
তোমার ফিরতেই হবে।
সেই থেকে আমার অপেক্ষা,
আমি তোমার অপেক্ষায় আছি।
#অপেক্ষা#
© পার্থ সারথী রায়
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৬ রাত ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




