একবারো ভাবলেনা
বললে দেয়াল তুলে দিবে!
একটুখানি ছোঁয়া, একটু খানি প্রাণ
রেখেছিলাম নিশ্বাসের সাথে সাথে
যত্নে গোপনে সংগপনে
তা ও নিয়ে নিবে?
এক চিমটি স্বপ্ন আর দুরু দুরু বুকে অপেক্ষা,
ভেংগে দিবে? কেড়ে নিবে- এই টুকু আমার যা আছে তাই?
বছরে মাসে সময় অসময়ে
কুড়িয়ে নেওয়া বিশ্বাস গুলো
এক নিমিষে উড়িয়ে দিবে 'স্বাধীনতা' নাম দিয়ে?
স্বাধীনতা কি তবে আকাশ ছোয়া দেয়াল?
স্বাধীনতা কি তবে স্বপ্ন ভেংগে দেয়া?
স্বাধীনতা কি প্রাণটা কেড়ে নেয়া?
নাকি এক তুড়িতে বিশ্বাস উড়িয়ে দেয়া?
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



