
হংস বলাকা বল
মুক্ত বিহঙ্গে পাখা মেলে তুমি
কতনা নিত্যে চল।
মুক্ত আকাশ নির্মল বাতাস
দু চোখ যেদিকে যায়
আহা কি আনন্দ আহা কিরে সুখ
উড়ন্ত পাখনায়।
তাই দেখে নরে কষ্টেতে মরে
সৃষ্টির শ্রেষ্ট মানব হায়
তুমি কি জাননা বিহঙ্গর সৃষ্টি
শুধু তোমারি উসিলায়।
ওরে ও মানব ব্যাগ্র দানব
খাই খাই শুধু খাই খাই
আষট্টি হাজার মাখলুকাত কে খোঁদা
দিয়েছেন মানব সেবায়।
অলস মানুষ পরাধিনতায়
বিবেক গিয়েছে মরে
তাইতো সৃষ্টির এতটুকু দেখিয়া
কেবল হা-হুতাশ করে।
ভাগ্য ভাগ্য কেবলি কি ভাগ্য
তাই ভেবে বাচিবার?
খুজিনা কুরআন রাসুলের বাণী
দেখিনা যাচি একবার।
অথচ ভাবো জগতে যারাই
হয়েছে মহিয়ান
তারাই যেচেছে চেষ্টা ছাড়া
নাহি কিছু অর্জন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


