
আর কতকাল এমনি করে মারবি ওরে মানুষ
মানুষ কি তোদের খেলার পুতুল
মানুষ কিরে ফানুস?
বিধাতা যারে এত ভালবেসে করলেন মহীয়ান
তোরা কিনা তারে বেদম প্রহারে
মৃত্যুই দিলি শেষ প্রতিদান।
রাস্তার ধারে মৃত্যুর দারে ক্ষুধার্ত মানুষের কত হাহাকার
বিধাতা দেখে তায় মৃদু মৃদু হেসে যায়
মানবতার মানুষ খুঁজে তীক্ষ্ণ মাত্রায়।
আসলে ওরাও মানুষ ওরাও শ্রেষ্ট নহে ফানুশ ধরনীর তরে
ওরা কেবল উসিলা তার কিবা আলো কিবা আঁধার
সকলি ঘূর্ণি রত নিয়তির উপরে।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



