
হে কবি প্রিয় মানুষের কবি অবারিত লিখ তুমি,
কোহেলি বকুল শিউলি ফুলে সাঁজাও জন্মভুমি।
প্রেমিক সাঁজাও চাতক চোখে প্রেমিকার মিষ্টিবাণী,
মাতাল পৃথিবী কর তুমি মাতাল তটিনী স্রোতস্বিনী।
কখনও কি দেখেছ ঘরের পাঁশেতে অনাহারীর চীৎকার,
কখনও কি ভেবেছ বৃদ্ধা জননীর এতটুকু অধিকার।
চাতক নিয়ে কত লিখা লিখ কত গল্পের সমাহার,
দেখেছ কি চাতক মানুষটারে কিরুপে তার হাহাকার!
জগতে কেবলি আমরা মাখি তেলের মাথায় তেল,
কাঁঠাল ভাঙ্গি অন্যের মাথায় নিজের মাথায় বেল।
পরোপকারে আনি কুখ্যাতি পাপ, তাপ প্রবঞ্চনা,
অসময়ে গুনি অতীত প্রহর মিছে করি আরাধনা।
আমরা মানুষ মানুষের প্রাণ আরেক মানুষের তরে,
সুখে দুঃখে রব মিলে্মিশে সবে ভরসা তারি উপরে।
তিনিই শ্রেষ্ট তিনিই মহান তিনিই বিশ্বমহিয়ান,
মানব প্রেমে তিনিই খুশি সকলি যে এক সমান।
তার শুনি বানী সেই আগুয়ানী যে জন দুঃখির তরে,
গৃহ হীনে যে দেয় গৃহসন্ধান তিনি যে তাহার ঘরে।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



