
কুমড়ো ফুল তো এখনো তুলিনি শাখে
ওগো স্বামী ! কি হলো আজ সাজ সকালে
কাকেরা কেন ডাকে ।
হতাশা চোখে মা এদিক সেদিক চায়
ওরে বাছা ধন সোনা মনি মোর
আয় কোলে ফিরে আয় ।
তবে কি আমার খোকার কিছু হলো
পাক সেনারা তবে কি আমার...খোকা
ওগো কিছু একটা বলো ।
লাঠি ছাটা তরে,ঢিল পাথরে পাজি কাকের দল
যাতো এখন হতচ্ছড়ারা যাবি কিনা বল ।
আজ যে আমার সোনার মানিক আসবে ফিরে ঘরে
তায় দেখিস না আঙিনা আমার কত ঝল মল করে ।
বাঁশের ঝাঁটা মা দু’হাতে উসলায়,
দেখো দেখি কান্ড কি করি এখন কি করি উপায়
দূর থেকে যেন ফটিক বাবু হাঁকে
ওরে তোরা সব এসে দেখে যা সোনার খোকা টাকে ।
খোকা এসেছে,এসেছে আমার খোকা ?
ঝাপসা চোখে মা তাকায় উঠান ভরে
ঐ দেখ মা ঘূমিয়ে তোমার খোকা
সহস্র মানুষের যেথায় আনাঘোনা
শকুনিরা ব্যপচ্ছেদ করে ।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



