
জীবনে যারে খোজলেনা তুমি অভাব অন্ন দ্বারে,
আজ কেন খোঁজ হন্নে হয়ে মরনের পরে তারে।
মরেছি তো বেশ করেছি নেই বাঁচিবার সাধ,
তোমরা বাঁচ আনন্দে নাচ হে রাজাধিরাজ।
আমরা মানুষ নগণ্য মানুষ চাতকের লাহা প্রাণ,
আমাদের আর বাঁচা মরণ সবি যে এক সমান।
আকাশে যখন মেঘ চমকায় বিজলি চিক চিক করে,
তার কিছু আলো জীবনে মাখি বাকি সব অন্ধকারে।
দু-মোঠো ভাত যদি সন্তানের মুখে তুলে দিতে না পারি,
কি করে বল নিজেকে ভাবি সন্তানের যোগ্য অধিকারি।
পাহাড় ঘেঁষিয়া জীবন আমাদের পাহাড়েই বসবাস,
পাহাড় ধসিয়াই মরণ গড়ি মরণই অভিলাস।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



