আমার ছোট বেলার ঈদ
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার বয়স ৩২, কিন্তু ঈদ আমার কাছে এখনো আনন্দের। আমার বয়সি বন্ধুরা ঈদে সারা দিন ঘুমায় অথচ ঈদের প্রতিটা মুহুর্ত আমি উপভোগ করি আর রাতের বেলায় খুব আফসোস লাগে ইস ঈদটা শেষ হয়ে গেল।
ছোট বেলায় ঈদের সকালে ঘুম থেকে উঠে নতুন সাবান দিয়ে গোসল করে নামাযে যাবার আগে দুধ দিয়ে খুরমা খেতাম। নামায থেকে এসে নতুন জামা কাপর পরে যথারিতি বের হেয়ে যেতাম পাড়া ঘুরতে। তখন ১টাকা দিয়ে রঙ্গিন চশমা পাওয়া যেত ওটা কিনে সারাদিন চোখে দিয়ে ঘুরে বেড়াতাম। আর কাচের একটা লাঠি পাওয়া যেত যেটার দাম ও ১/২ টাকা এরকম ছিল। ঐ লাঠির মধ্যে রঙ্গিন পানি ও জরি দেওয়া থাকত আর তার মাঝে ছোট আর একটা কাচের টুকরা থাকত যেটা লাঠি নারা-চারা করলে দিক পরিবর্তন করত। সারাদিন ওটা নিয়ে ঘুরে বেরাতাম আর খেয়াল রাখতাম যেন না ভাঙ্গে কিন্তু ওটা ১/২ দিনের বেশি কোনদিন রাখতে পারতাম না।
একবার ঈদে নতুন ওয়েস্টার্ন জুতা কিনেছি কিন্তু তার কিছু দিন আগে পায়ে ফোরা উঠেছে, আমি ঐ ফোরা পায়ে জুতা পরে সারাদিন ঘুরেছি। যদিও পরে ঐ ঘা টা প্রায় সেপটিক এর পর্যায়ে চলে গিয়েছিল। অনেক ভুগেছিলাম ওটা নিয়ে। ঐ দাগটা এখন ও আছে।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০০৮ সকাল ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন