somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাশরাফি এক জিবন্ত কিংবদন্তি

০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হ্যাঁ , মাশরাফিকে ফোর্সিবল
রিটায়ারমেন্ট নিতে হয়
কারণ সে চলতি সিরিজেই
মাহমুদুল্লাহকে বাদ দেয়ার
জন্য নেয়া বিসিবির সিদ্ধান্তের
বিরুদ্ধে প্রতিবাদ
করে বলেছিল, মাহমুদুল্লাহকে শ্রীলংকা
থেকে দেশে
ফেরত পাঠালে আমি শ্রীলংকা যাব
না।
মাশরাফিকে অবসর নিতে বাধ্য করা হয়
কারণ তাসকিন
থেকে শুরু করে দলে নতুন আসা সব
প্লেয়ার মাশরাফিকে
বড় ভাই মানে, তার মত হতে চায়।
মাশরাফিকে বাদ দিতে হবে কারণ ২০১৫
বিশ্বকাপ
খেলতে অস্ট্রেলিয়া যাওয়ার পথে ঢাকা
এয়ারপোর্ট
থেকে প্লেনে উঠার সাথে সাথে
মাহমুদুল্লাহর হাতে
তিনি তার নিজের হাতে লেখা দুই
পৃষ্ঠার একটা লম্বা
চিঠি ধরিয়ে দিয়েছিলেন। যে চিঠি
পড়ে আর
মাশরাফির মোটিভেশনে ইন্সপিয়ার্ড
হয়ে ফর্ম নিয়ে
ধুঁকতে থাকা ছয় সাত নাম্বারে ব্যাট
করা মাহমুদুল্লাহ
চার নাম্বারে নেমে বিশ্বকাপের মঞ্চে
ব্যাট হাতে
লিখে দিলেন বাংলাদেশের বিশ্বকাপ
ইতিহাসের
সর্বকালেরসেরা দুই মহাকাব্য।
ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে
তামিম ইকবাল
বলেছিলেন, যখনই তিনি টানা দুই তিন
ম্যাচ খারাপ
খেলেন, অফ ফর্মে চলে যান তখন
মাশরাফি ভাই টিম
মিটিং এ সবার সামনে বারবার করে
বলেন, "ইট উইল বি
অ্যা ভেরি টাফ ম্যাচ ফর আস। তামিম
উইল বি আওয়ার কিই
প্লেয়ার।"
একজন ফর্ম হারিয়ে খোঁজা, পরের ম্যাচে
জ্বলে উঠতে
চাওয়া ব্যাটসম্যানের কাছে এর চেয়ে
সলিড কোন
মোটিভেশন নাই।
ইঞ্জুরি থেকে ফিরে আগের ছন্দ হারিয়ে
ফেলেছেন
মুস্তাফিজ। ছিলেন শ্রীলংকার সাথে
টেস্ট সিরিজেও
অনুজ্জ্বল। তারপর ওয়ানডে সিরিজের
আগে মাশরাফি
শ্রীলংকা গেলেন, দলের সাথে যোগ
দিলেন। সংবাদ
সম্মেলনে এসেই বললেন, এই সিরিজ হবে
মুস্তাফিজের
সিরিজ। একজন ছন্দ হারিয়ে ফেলা
বোলারকে কিভাবে
নতুন করে টিউন করাতে হয় সেটা
একমাত্র আমাদের
মাশরাফিই জানেন।
ঘরের মাঠে গত ইংল্যান্ড সিরিজে প্রথম
স্পেলে
রেগুলার খরুচে বোলিং করা তাসকিনকে
নিয়ে সংবাদ
সম্মেলনে তিনি বলেছিলেন, আমরা
তাসকিনকে নেই ৬
ওভার বোলিং করানোর জন্য। তার
জায়গায় সে
পারফেক্ট।
দলে প্রতিনিয়ত নতুন এসে ভালো
পারফর্ম করতে না
পেরে স্যার উপাধি পাওয়া শুভাগত
হোম, তানবীর
হায়দার, জুবায়ের হোসেন, নুরুল
হাসানদের হয়ে
অভিভাবকের মত করে বারবার বলে
গেছেন, ওদের কোন
দোষ নাই, আমরাই সঠিক সময়ে ওদেরকে
সঠিক জায়গায়
খেলাতে পারি নি।
বিসিবির ছুড়ে ফেলে দেয়া ইমরুল
কায়েস, নাসির
হোসেনকে তিনি নিজ চেষ্টায় বারবার
দলে সুযোগ
করে দিয়েছেন। ইমরুল কায়েস অকপটে
সেটা স্বীকার
করেছেন বারবার। তবে বিসিবির চাপে
নাসিরের হয়ে
শেষ যুদ্ধটা তিনি চালিয়ে যেতে পারেন
নি।
এটাই আমাদের ক্যাপ্টেন মাশরাফি বিন
মর্তুজা। একটা
দলকে মোটিভেট করতে, ইন্ড্যুভিজুয়ালি
প্রতিটা
প্লেয়ারকে ইন্সপিয়ার করতে যার কোন
মোটিভেশনাল
স্পিচ দিতে হয় না। শুধু ক্রিকেট টিমের
বাকি ১০ জন নয়
পুরো দেশের কাছে মাশরাফি নামটাই
একটা
মোটিভেশনাল স্পিচ।
মাশরাফি মানে হার না মানা গল্প।
মাশরাফি মানে
আপোষহীন শক্ত স্তম্ভ, যেটার উপর
সবচেয়ে নির্ভরযোগ্য
ভাবে উড়ে বাংলাদেশের পতাকা।
মাশরাফি মানেই ক্রিকেটিয় হ্যাডম।
এবারের
বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের
টিম
ম্যানেজমেন্টের অনিয়ম আর বাঁধার মুখে
বেস্ট স্কোয়াড
মাঠে নামাতে পারবেন না জেনে
তিনি টিম হোটেল
ছেড়ে বাসায় চলে যাওয়ার হ্যাডম
দেখাতে পারেন।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন
আর কোচ
চান্ডিকা হাতুরেসিংহে জানে যতদিন
মাশরাফি
ড্রেসিং রুমে থাকবে ততদিন কোন
অনিয়ম সে মেনে
নিবে না। মাথা নত করবে না।
তাদেরকে হুজুর হুজুর করবে
না। তাই এভাবেই টেকনিকালি তাকে
ছুড়ে ফেলে
দেয়ার প্রথম ধাপটা বাস্তবায়ন করা হল।
বাংলাদেশ ক্রিকেট টিম একসময়
ট্রেডিশন হিশেবে
খেলা শেষে সবাই একসাথে গাইতো,
"আমরা করব জয়"।
একজন, শুধুমাত্র একজন মাশরাফি বিন
মর্তুজা সেই আমরা করব
জয় গানকে বদলে দিয়ে "আমরা করি জয়",
"আমরা করছি জয়"
বানিয়ে আমাদের হৃদয়ে গেঁথে
দিয়েছেন।
২২ গজের সাথে তিনি ৪৭ হাজার বর্গ
মাইলকে মিশিয়ে
দিয়েছেন। শুধুমাত্র একজন কোচ আর একজন
বোর্ড সভাপতির
খামখেয়ালিপনা আর স্বার্থরক্ষার জন্য
আমরা সেই
মানুষটাকে তার প্রাপ্য সম্মানটুকু দিতে
পারলাম না।
নাজমুল হাসান পাপন এবং
হাতুরেসিংহে,
দলে আপনাদের আধিপত্য বিস্তারের জন্য
মাশরাফির
সাথে যে কাজ আপনারা করলেন,
ক্রিকেট বিশ্বে
শুধুমাত্র মাশরাফির কারণে (দশবার
পড়ুন) পাওয়া
বাংলাদেশ টিমের বর্তমান আধিপত্য
সামনের ম্যাচের
পর থেকে বজায় থাকবে তো?..............
#we miss mashrafee
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×