somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:-* “সামু কি শুধুই গালিরই উপযুক্ত”? স্বাধীনভাবে মতপ্রকাশের স্থান হিসেবে সামুর অবস্থান কোথায় ? :)

০২ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুরে দিন রাত শুধুই গালিই দেই । এইটার এই ভালা না সেই ভালা না আরও কত কি, এসব সমস্যা নিয়ে প্রায় হালি খানেক পোস্ট আমার নিজেরই আছে। এই তো গতকালও দিলাম একটা পোস্ট ব্লগারদের পোস্টের ধরন এবং সামুর কিছু সমস্যা নিয়ে । যাক এসব আলোচনা থেকেই সামু হয়ে উঠবে আরও সচল, সুন্দর ,গতিময় এবং আধুনিক ।

তবে সামুর যেই দিকটার কথা আমার চোখে ধরা খেল সেটাতে আমি কিছুটা গর্বিত,বিমোহিত এবং কৃতজ্ঞ । সামুতে আমরা যেভাবে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারি সেটা অন্তত আমাদের দেশের আর কোনও ব্লগে সম্ভব নয় । এখনকার কোন ব্লগ আওয়ামীলীগের , কোনটা জামাতের , কোনটা নাস্তিকদের আবার কোনটা নাস্তিক আওয়ামীলীগের , কোনটাতে আবার টেঁকি পোস্ট করা হয় , আবার কোনটায় বিজ্ঞ্যান নিয়ে আলোচনা হয় । এর বাহিরে কিন্তু সেই ব্লগ গুলিতে যাওয়া সম্ভব নয় । এতে হয় আপনি গালির চোটে বাহিরে আসবেন যদি না আমার মত গণ্ডারের চামরা না হয় আর তা না হলে মোডারেটররাই বের করে দিবে কেননা এই সব ব্লগ আসলে ব্লগ নয় বরং নিজস্ব বিশ্বাস বাস্তবায়ন করার একটি অস্ত্র ।

ঠিক এই কারনেই সামুকে দেই ধন্যবাদ যে সামুই এমন একটি প্লাটফর্ম যেখানে আপনি আপনার কথা বলতে পারবেন সেটা হতে যেকোনো বিষয়ে । আপনার কথায় কখনো উঠে আসতে পারে ধর্মীয় গোঁড়ামিগুলী , আবার কখনো উঠে আসতে পারে ধর্মের ভিতরকার প্রশান্তি , কখনো আপনি আওয়ামীলীগের পক্ষে বলতে পারেন আবার কখনো বিরুদ্ধে , আপনার লিখায় আসতে পারে জামাতের যুদ্ধ অপরাধের সেই অমানবিক চিত্র আবার জামাতের শৃঙ্খলা এবং সততাও আপনার লিখায় আসতে পারে এতে কিন্তু দোষের কিছু নেই । আর ঠিক এই কথাটি সামু বিশ্বাস করে বিধায় সামুই সেরা আর সামু থাকবে চিরস্থায়ী আর অন্যান্যরা মিশে যাবে তর্কাতর্কির মাঝে আর দলিয়করনের বিশ্বাস এর সাথে ।

যাক নাম নিব না কিন্তু আপনারা জানেন আওয়ামীলীগের তরফদারি করা ব্লগ গুলিতে যা দেখা যায় সেটা হল তৈলমর্দন এবং মুলত জামাতবিরোধী পোস্ট আর জামাতপন্থি ব্লগে দেখা যায় দেশবিরোধী আর যুদ্ধঅপরাধীদের পক্ষের প্রোপাগান্ডা অন্য গুলির সম্পর্কে আমার সম্যক ধারনা নেই সেই জন্য বললাম না। এখন সেখানে যদি আপনি আপনার কোনও পোস্টে আওয়ামী বা জামাত বিরোধী কিছু লিখে বসেন তাহলেই বাধবে বিপত্তি কেননা সেখানে কোনও আলোচনা হবে না শুধুমাত্র মাত্রাতিরিক্ত গালিগালাজ ছাড়া । সবচেয়ে যেই বিষয়টি আরও দৃষ্টিকটু সেটা হল আপনার কথা বুঝার মতন ব্লগার পাওয়া যায় না সেখানে কেননা সেখানের সবাই একই পথে পথিক এবং একই মতে বিশ্বাসী ।

কিন্তু এই খানেই সামুর স্বকীয়তা ,এই খানের সামু সেরা এইখানের ব্লগাররা অনেক মতে বিশ্বাসী , সুতরাং আলোচনার ক্ষেত্রে গনতান্ত্রিক দৃষ্টিভঙ্গি রয়েছে তবে এইখানেও যে গালিগালাজ হয়না তানা , এখানেও হয় তবে এখানে আপনার মতের সাথে সহমত পোষণ করা মানুষজনও পাবেন ।

এইখানে যেই বিষয়টি আরেকটু পরিস্কার এবং জোরালো ভাবে বলা উচিৎ সেটি হল মদারেটরের ভুমিকা । এক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে সামুর মোডারেটররা অন্তত ব্যাক্তি স্বাধীনতা রক্ষায় সত্যিই অসাধারন এবং সহিঞ্ছু যা সামুকে অন্য সবার চেয়ে করেছে আলাদা ।

সেজন্নই ধন্যবাদ তোমাকে সামু শুধু ব্লগ হিসেবে না সাথে সাথে বাংলাদেশের এবং বাংলা ভাষাভাসিদের একটি প্লাটফর্ম দেয়ার জন্য যেখানে আমরা উন্মুক্তভাবে মত প্রকাশ করতে পারি কেননা এই দেশে স্বাধীন মত প্রকাশের স্থান নেই বললেই চলে ।


৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

নারায়ণগঞ্জ ডায়েরি: রাজনৈতিক পটপরিবর্তন ও মানুষের অস্তিত্বের লড়াই

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৪


২০২৩ সালের নভেম্বর। ঢাকার কোলাহল পেছনে ফেলে আমরা যখন নারায়ণগঞ্জে পা রাখলাম, আমাদের চোখে তখন স্থায়ী ঠিকানার স্বপ্ন। ঢাকায় জমি দখল হয়ে গেছে, ফেনীর জমি জোর করে কেড়ে... ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

×