somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"স্মরণে স্যামসন এইচ চৌধুরীঃ ব্যাবসাকে যিনি রুপ দিয়েছিলেন শিল্পে এবং মানবসেবায়"

০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


“বাংলাদেশের ব্যাবসায়িরা যখন হাজার হাজার কোটি টাকা লুটপাট, ব্যাংকের ঋণের খেলাপ এবং কর ফাকি দেয়ার এক অদৃশ্য রেইসে নেমেছেন সেইখানে এমন একজন মানুষ ছিল যে সময় এবং স্রোতের বিপরীতে চলেছেন”।

“ব্যাবসায় মানে মুনাফা আর এই মুনাফা অর্জনের দৌড়ে সবাই যখন মুনাফা অর্জনমুখি ব্যাবসা প্রতিষ্ঠান স্থাপনে ব্যাস্ত তখন একজন ব্যক্তি যিনি তার ব্যাবসায় সম্প্রসারন করেছেন এমন সব খাতে যেখানে হয়ত মুনাফা কম হবে কিন্তু দেশের মানুষের কল্যাণ হবে”।

আজকেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটনের সেলস ম্যানেজার এর সাথে কথা বলছিলাম এবং এটা আমার এক ধরনের স্বভাব বলা যায় ধন্যবাদ জ্ঞ্যাপন করা তো তাদেরকে ধন্যবাদ জানালাম যে অন্তত আপনারা যাই করছেন ভাল করছেন এবং আরও এগিয়ে যান কেননা আমাদের আরও ওয়ালটন প্রয়োজন যা আমাদের আমদানির উপর নির্ভরতা কমাবে। আর এরকম কাজের শুরুটা হয়েছিল এই ব্যাক্তির হাত ধরে। তিনি রপ্তানিমুখি ব্যাবসা স্থাপনের চেয়ে চেয়েছিলেন আমদানি হ্রাস করা যায় এমন ব্যাবসায় প্রতিষ্ঠা করতে।

প্রতিটি শিল্প কারখানা আর গার্মেন্টস যখন প্রতিদিন শ্রমিক বিদ্রোহে জর্জরিত তখন তার কারখানার শ্রমিকরা তাকে শ্রদ্ধা করত পিতৃতুল্য হিসেবে। তার সারা জীবনের উদ্দেশ্য ছিল কর্মসংস্থান সৃষ্টি এবং মৃত্যুর পূর্বে তার প্রতিষ্ঠানে প্রায় ৪৫০০০ হাজার কর্মচারীর কর্মসংস্থান ছিল । তার প্রতিষ্ঠানের একটি সুন্দর নিয়ম ছিল সেটি হল প্রতিষ্ঠানের সবাইর জন্য দুপুরের খাবারের ব্যাবস্থা এবং সেটি ডিরেক্টর থেকে শুরু করে সিকিউরিটি গার্ড পর্যন্ত একই।

সর্বাধিক করদাতা হয়েছেন বহুবার, তার গার্মেন্টস নেই তবুও তার প্রতিষ্ঠান স্কয়ার আমাদেরকে এনে দিচ্ছে বৈদেশিক মুদ্রা এবং তার হসপিটাল যা তিনি মৃত্যুর কিছু সময় আগে স্থাপন করেছিলেন সেখানে তার প্রয়াস ছিল আর একজন মানুষকেও যেন যেতে না হয় বিদেশ হাজার হাজার ডলার ব্যয় করে।

অর্থাৎ একটু খেয়াল করলেই বুঝবেন মানুষটির সব কিছুর পিছনে উদ্দেশ্য ছিল যে গোটা দেশ যাতে সয়ংসম্পূর্ণ হয় তাইতো দেশের অর্থকে বিদেশ নিয়ে যেতে দেখলেই কোন পন্ন্যের বিপরীতে চেষ্টা করতেন যাতে সেইখানে বাধ সাধা যায় নিজে সেই পণ্য তৈরি করতে। ঠিক যেই কাজটি করে এসেছে ভারতের “টাটা গ্রুপ”। সবাই যখন ভারতে গার্মেন্টস আর টেলিকম এর ব্যাবসা করে কামাচ্ছে কোটি টাকা আর তারা তখনো বানাচ্ছে বাস,ট্রাক আর গাড়ি শুধুমাত্র দেশের প্রতি ডেডিকেসন থেকেই।

ঋণখেলাপিদের যুগেও তিনি ছিলেন সম্পূর্ণ আলাদা। অসামান্য দক্ষতায় এগিয়ে নিয়েছিলেন তার প্রতিষ্ঠানগুলিকে। বাংলাদেশের ঔষধ শিল্পকে তুলে নিয়ে গিয়েছেন এক অনন্য উচ্চতায়,বলা চলে পথ প্রদর্শক।

আজ স্যামসন এইচ চৌধুরী প্রথম মৃত্যুবার্ষিকী, বাংলাদেশের আজকের এই সামগ্রিক ব্যাবসায়ের যেই প্রসার সেইখানে তার একটি বড় অবদান রয়েছে কেননা ঐযে বললাম তার ইচ্ছে ছিল দেশের তরে কিছু করার তাই যেকোনো রকম ব্যাবসায় হোক না কেন এবং ব্যাবসায়ি যেই হোক তাকে কোন প্রকার সাহায্য করতে তিনি কোন দিন কার্পণ্য করেননি।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও এই ব্যাক্তিটি ব্যাপক অবদান রেখেছেন। স্বাধীনতা যুদ্ধের সময় তার প্রতিষ্ঠাননেও নেমে আসে সেই দমন-নিপীড়ন। তার এলাকা পাবনা এবং ঢাকায় সাংবাদিক ও মুক্তিযুদ্ধাদের তিনি বিভিন্নভাবে সাহায্য করেছেন তিনি এবং বিভিন্ন দেশে নানা যায়গায় তিনি পাকিস্থানিদের অপকরমগুলিকে তুলে ধরেন।

যদিও আমাদের রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেত্রী তার মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন তার পরও তাকে আরও বড় সম্মাননা দেয়া প্রয়োজন । তবে সেটা তার জন্য নয় তাকে সম্মান দিতে হবে আমাদের জন্য কেননা এটি হতে পারে একটি অনুকরুনিয় দৃষ্টান্ত এই প্রজন্মের ব্যাবসায়িদের জন্য যে দেশের তরে কাজ করলে দেশ সম্মান দিতে কার্পণ্য করে না। তাই “স্বাধীনতা পুরস্কার” কিংবা এরকম মর্যাদার কোনও সম্মাননায় তাকে ভূষিত করা গেলে অবশ্যই একটি সুন্দর দৃষ্টান্ত হবে তাতে কোন সন্দেহই নেই।


লিখার ফেসবুক লিঙ্ক






৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×