বহু আগে প্রথাবিরোধী এবং অসাম্প্রদায়িক চেতনার লেখক হুমায়ুন আযাদ স্যার বলেছিলেন " সব নষ্টদের হাতে চলে যাবে " কথাটি যদিও স্যার কিছুটা সীমাবদ্ধভাবে ব্যাবহার করেছিলেন তবে কথাটির একটি বৃহৎ চিত্র আমরা খুজে পাই আমাদের বর্তমান সমাজে।
আজ কোথায় যাবেন , সর্বোপরি তো নষ্টরা । এমন রুপে আজ লেপটিয়ে আর পেচিয়ে আছে গোটা সমাজে যে শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আজ কই নেই নষ্টরা আপনার ব্যাবসায় প্রতিষ্ঠান থেকে শুরু করে ইউনুসের গ্রামীণ ব্যাংকে। পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী। বুদ্ধিজীবী থেকে শুরু করে রাজনীতিবিদ।
দুর্নীতিবাজদের তালিকায় আজ যখন নাম আসে সুরঞ্জিত বাবু থেকে শুরু করে তারেক আর জয়ের তখন কি বলবেন রাজনীতি কার হাতে?
অর্থনীতির হিসেবে যখন আমরা হলমার্ক আর ডেস্টিনির মতন কোম্পানি সরকারের পর সরকার পার করে দুর্নীতি করতে করতে। শেয়ার মার্কেট যখন কিছু দরবেশের কারসাজির ফসল আর গ্রামীনব্যাংক আর সব এনজিও যখন খালি মুনাফার লক্ষে মানুষ হত্যায় ব্যাস্ত। তখন অর্থনৈতিক মুক্তি কোথায়?
পুলিস যখন ঘুস আর দুর্নীতিতে ব্যস্ত তখন সামরিক বাহিনী মানুষ গুমের রেকর্ড করায় মনযোগী। তো নিরাপত্তা আর আইন শৃঙ্খলা বজায় রাখবে কে?
জ্ঞ্যান যখন ব্যাবহার হয় মুনাফা আর ফায়দা লুটার তরে তখন আর বুদ্ধিজীবী আর বুদ্ধিজীবী থাকে না তাকে তখন বলা হয় জ্ঞ্যানপাপি । তাহলে জাতির বিবেক কই?
আজ অবস্থা খারাপ হতে হতে নষ্টদের হাতে চলে গেছে ইতিমধ্যেই তবে আমাদের চেষ্টা চালাতে হবে অন্তত যাতে নষ্টদের চেয়ে অতি নষ্টদের হাতে তাহা না চলে যায়। তাহলে হয়ত সেই ময়লা আর পরিস্কার করা যাবে না। জাতি হয়ে যাবে চিরদিনের জন্য দুর্গন্ধময়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



