somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

X( " তোমরা যারা জামাত-শিবির কর" নতুন প্রজন্ম আদৌ বলবে " তুই রাজাকার " /:)

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামায়াত এক ত্রাস এই দেশের।তাই তাদের বিষয়ে লিখার শুরুতেই "জাফর ইকবাল" স্যারের মতন করে আমার লিখার উদ্দেশ্যকে নির্ধারণ করব "তোমরা যারা জামাত শিবির কর" আজ শুধুই এইখানে আমাদের বাংলাদেশী সাধারন মানুষ , জামাতের কর্মকাণ্ড ও এদের প্রতি চির চিহ্নিত মনোভাব এবং এদের প্রতি ভবিতসত আচরণের উপর আলোকপাত করব।

প্রথমে ইসলাম এবং জিহাদ কাকে বলে একটু দেখে নেয়া দরকার ; আরবি শব্দ “জাহদাহ” থেকে জিহাদ শব্দটির উৎপত্তি যার অর্থ হল সংগ্রাম করা । এর দ্বারা কোন দীনি যুদ্ধ বোঝায় না বরং এই দীনি যুদ্ধ বলতে আরবিতে যা বোঝায় তা হল “হারবু মুকাদ্দাসা “ কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন কোরআন মাজিদের কোন স্থানেই হারবু মুকাদ্দাসা ব্যাবহার করা হয়নি কেননা সেগুলু দীনি যুদ্ধ ছিল না বরং ছিল আত্মরক্ষা, সমাজব্যাবস্থা , অন্যায় , মিথ্যাচার এর বিরুদ্ধে । উল্লেখ্য দীনি যুদ্ধ বলতে যা বোঝায় তা হল ধর্ম প্রচারের উদ্দেশে করা যুদ্ধ বা হারবু মুকাদ্দাসা যা প্রথমবার করেছিল খ্রিস্টানরা এবং সেখানে বহু মানুষও হত্যাও করা হয়েছিল ।

আসলে কি আমরা জিহাদ করছি ?আর যদি এটি আসলেই জিহাদ হয় তাহলে তো আমাদের সবার দায়িত্ব যে আমরা এই যুদ্ধে অংশ গ্রহন করি জামাতের সাথে তাই না?

সোজা ভাষায় উত্তর দিব না ।
জামায়েতে ইসলামি বাংলাদেশের জিহাদঃ ভণ্ডামির শেষ আশ্রয়স্থল । জিহাদ এর যেই যুদ্ধের রুপ এটি হবে হবে সেখানেই যেখানে আত্মরক্ষার প্রশ্ন জরিত , এটি হবে সেখানেই যেখানে সমাজ ব্যাবস্থায় পরিবর্তন প্রয়োজন এর আগে নয় । মনে রাখবেন জিহাদ মানে সংগ্রাম যা সবসময় আন্দলনের মাধ্যমেই প্রকাশ পাবে তা না ,ব্যাক্তি জিবনেও হতে পারে এর প্রকাশ এবং সেটা হতে পারে কঠোর পরিশ্রম যেমন মাটি কাটা , অর্থ উপার্জন করা , শিক্ষার্জন করা থেকে শুরু করে প্রতিটি কাজ আমাদের মানব জীবনে ।

আমাদের জনসাধারনের মধ্যে এখন একটি জামাত বিরোধী প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং সেটার প্রধান কারন হল আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে এদের অবস্থান এবং জঙ্গিবাদের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদ এবং সাথে সাথে তাদের কিছু ভণ্ডামিমুলক চরিত্র যা তাদের মাঝে প্রায়সই দেখা যায়।

জামাত-শিবির এর অবস্থান আমাদের দেশের প্রতি আসলে কিরুপ সেটা তারা সুজুগ পেয়েছিল শুধুমাত্র একবারই দেখাতে আর সেবার তারা বেইমানি করেছে । আর তারা যদি আওয়ামিলিগ ,বিএনপির জায়গায় থাকতো তাহলে হয়ত দেশ আবার পশ্চিম পাকিস্তান বা পশ্চিম সৌদি আরব হয়ে যেত এতদিনে ।

কিন্তু এত কিছুর মাঝে কি এদের শোধন হয়েছে কিছুটা ? না হয়নি

কিছুদিন আগে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার হিন্দু অধ্যুষিত এলাকায় একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে জামায়াতের উসকানীতে হিন্দু সম্প্রদায়ের ১২টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আর গত কয়েক মাসে তাদের অবস্থান তো সকলেরই জানা। পুলিশের বিরুদ্ধে তাদের যেই দাপত তাতে আমি মনে করছি সেনাবাহিনী দ্বারা চিরুনি অভিযান চালনা করা প্রয়োজন । সাথে সাথে তাদের এই সরকারের আমলেও বিশ্ববিদ্দ্যালয়ের দাপট বন্ধ হয়নি ।

এখন প্রশ্ন হল কেন এই নরপিচাশদের মানব রক্তের সাথে হলি খেলার এত ইচ্ছে । জামাতের মৌলবাদী কার্যক্রমের যেই দউরত্ত্য তা দিন কে দিন কেবলি বেড়ে যাচ্ছে ?

উত্তর একেবারেই সোজা জামাত নিধন এই বাংলায় একেবারেই অসম্ভব কেননা আমাদের সরিষার ভিতরেই যে ভুত !!!!
জামাত আজকে অর্থনৈতিকভাবে ব্যাপক শক্তিশালী এবং এদের ভিতরকার যেই ঐক্য দল হিসেবে এবং এদের অন্যান্য জঙ্গিবাহিনীর সাথে যেই গোপন আতাত সেটি আসলে অসাধারন এবং এরকম ঐক্য আমাদের অন্য বড় দুই দলের মধ্যে আসলেই নেই ।


তাহলে এদেরকে ষড়যন্ত্র বৃথা করার উপায় কি ? উপায় কঠিন হলেও আছে । শুধু মাত্র দমন নিপীড়নে এদেরকে দমন করা সম্ভব নয় । এদেরকে এই মুহূর্তে আটকাতে হলে প্রয়োজন অর্থনৈতিক,সামাজিক এবং রাজনৈতিক আন্দোলন আর পাসাপাসি প্রয়োজন আইনি লড়াই ।

অসাম্প্রদায়িক বাঙ্গালী জাতিয়তাবোধের চেতনা থেকে যে জাতির উদ্ভব সেই জাতির ভিতরে এখন আর সেই চেতনা নেই আছে শুধু বিভক্তিতে ভরা সাম্প্রদায়িক চেতনা।

সামজিক ব্যাধি জামাতঃ
এই দৃশ্য কিন্তু এই মাটির কখনোই ছিল না এর রুপকার হল স্বাধীনতার বিপক্ষে থাকা সেই জামায়াত ই ইসলাম। এদের কিছু বহিরপ্রকাশ আমরা দেখতে পাই বিভিন্ন সময় যেমন ২১ শে আগস্টের গ্রেনেড হামলায়, ৬৪ টি গেলায় সিরিজ বোমা হামলা ,রামুর স্রহিংসতা, কিংবা হুমায়ন আযাদের উপর হামলা। এইগুলি এদের সামাজিক দৃঢ় অবস্থানের কারনেই নিস্তার পেয়ে গেছে। মসজিদ শুধুমাত্র আমাদের ইবাদতের স্থানই নয় বরং আমাদের ঐতিহ্য যা সাক্ষী দেয় অন্তত সৌদি আরবের চেয়ে এই দেশে ধর্ম প্রান মুসল্লি বেশী । বায়তুল মাল,জানে সদ্গা এবং আরও বহু নামে অর্থ সংগ্রহ করে থাকে শিবির এবং কিছু জামাতি নিন্মবরগের সঙ্ঘথনগুলি। এতে যদিয়ও কিছু পরিমানে তারা অর্থনৈতিকভাবে লাভবান হন তবে তার চেয়ে বহু গুনে সামাজিক মমত্ব, ভ্রাত্তিত্ব,সম্পর্ক এবং গ্রহণযোগ্যতা গড়ে তোলে সাধারন মানুষদের সাথে। যা মুলত এক প্রকার ভদ্র চাঁদাবাজি ছাড়া আর কিছুই নয়। সুতরাং বুঝাই যাচ্ছে এদের লক্ষ্য হল মানুষের দোর গোরায় পৌঁছান নিজেদেরকে এবং তাদের একটি সাদা ও পরিস্কার রুপ প্রকাশ করা এলাকার মানুষদের কাছে। উপরে উল্লেখিত নানা কাজ ছাড়াও আরও অনেক কাজ এরা করে শুধুমাত্র সামাজিক গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য। আর আমরা সেটা হতে দিচ্ছি আবাল নাগরিকের মতন। যাই হোক রুখে দাড়াতে পরিবারগুলিকে কেননা এদের টার্গেট হল ছোট থেকে শুরু করে বড়। পিতামাতা কে খেয়াল রাখতে হবে যে কাদের সাথে তার ছেলে বা মেয়ে চলাফেরা করে তা নাহলে হয়ত কোন একদিন তারা নিজেরাই তাদের ছেলে মেয়েদের ব্যাগে বই খাতার বদলে বোমা বা চাপাতি দেখতে পাবেন।

দেশের অর্থনৈতিক অভিশাপঃ
টেলিভিশন খুলেই দেখবেন প্রচন্দ্র আলোচনা চলছে জামাত নিষিদ্ধ করার জন্য কিংবা দেখবেন খবরে বলছে জামাতের তাণ্ডব লীলার কথা আর এরই পর মুহূর্তে সেই চ্যানেলেই দেখবেন জামাতি কোন প্রতিষ্ঠানের নামে উপস্থাপক ঘোষণা করছে ব্রেক মানে সেই কোম্পানি হলেন গিয়ে স্পন্সর ওই অনুষ্ঠানের কিংবা খবরের। তাহলে এই যখন অবস্থা তাদের তখন আদৌ কি সম্ভব শত্রু নিধনের ? আমাদের দেশের সর্ব পেশার জনগণ ডাক্তার,ইঞ্জিনিয়ার,শিক্ষক,আইনজীবী এবং সাংবাদিকবৃন্দ বেশ সরব যুদ্ধ অপরাধির বিষয়ে যা কিনা বেশ আশাব্যাঞ্জক। কিন্তু প্রশ্ন থেকেই যায় যে অর্থনৈতিক ভাবে গত দুই যুগে নিজেদের অবস্থান পাহাড়সম শক্ত করে গড়ে তোলা এই জামাতকে কি আদৌ এই দেশ থেকে বিতারিত করা সম্ভব যদিও দেশের জন্মের বিরোধিতা করেছিল তারা? তবে আলোচনা সেখানে নয় আলোচনা হল এই সব প্রতিষ্ঠানকে বন্ধ করতে হবে তাহলেই জামাত নিধন করা যাবে আর সেটা সরকারিভাবে সম্ভব নয় সেটা করতে হবে আমাদেরকেই । আমাদের উচিৎ এদের এইসব প্রতিষ্ঠানের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করা এবং সাথে সাথে অন্যদের কেও উদ্ভুদ্দ করতে হবে ... ইসলামি ব্যাংক, ইসলামি ইন্সুরেন্স, ইসলামি ব্যাংক হসপিটাল, আল আরাফা , শাহজালাল ব্যাংক ,ইবনে সিনা হসপিটাল এবং মেডিকেল কলেজ ,ইবনে সিনা ফার্মা, ইন্টারন্যশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়,ইসলামিক কৃষি বিশ্ববিদ্যালয়, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, দৈনিক নয়াদিগন্ত, দিগন্ত টিভি, দৈনিক সংগ্রাম, দৈনিক ইনকিলাব, ইসলামিক টিভি সহ আরও সমস্ত প্রতিষ্ঠান এবং এদের পণ্য এবং সেবা বর্জন করা একজন বাংলাদেশী হিসেবে আপনার আমার সকলের দায়িত্ব।


রাজনৈতিক দুর্বলতার সুবিধাগ্রহনকারীঃ

আমাদের রাজনৈতিক দুটি দলের প্রতিনিয়তই জামাতের লেজুড়বৃত্তি করার একটি প্রবনতা আছে যা আমাদেরকে বারবার সাক্ষী হতে হয়েছে। এবং এই যে বিচার হচ্ছে তাতে যদিও আমি আনন্দিত কিন্তু এইখানে আমার অনেক ত্রুটি আছে এবং এইসব চিহ্নিত খুনিদেরকে স্পেস দেয়া হচ্ছে বারবার। এই জায়গাটিতে দুই দলেরই একটি সমঝোতায় আশা উচিৎ কেননা তত্ত্বাবধায়কের আন্দোলনের সাথে সাথে এটিও একটি স্থান যেখানে জাতি চায় দুইটি দলই এক যায়গায় আসুক।

সাংস্কৃতিক আন্দোলনের প্রয়জনিয়তাঃ

যুদ্ধাপরাধীদের বিচারের জন্য প্রয়োজন জোর সাংস্কৃতিক আন্দোলন ঠিক যেমনটা ছিল ৭১’এ। স্বাধীনতার ঠিক চল্লিশ বছর পরে আজ আমরা আরেক মহান যুদ্ধে অবতীর্ণ হয়েছি । এই সেই যুদ্ধ যা আমাদের শহিদদের আত্মার শান্তির জন্য, এই সেই যুদ্ধ যা আমাদের সজনহারা পরিবারের জন্য , এটি সেই যুদ্ধ যা আমাদের প্রতিটি বীরঙ্গনার মান এবং সম্মানের জন্য । হ্যা এটি সেই কুলাঙ্গারদের শাস্তি দেয়ার যুদ্ধ যাদের পাপের ভারে আমাদের স্বাধীনতা এখনো কলুষিত । এটি সেই যুদ্ধ আজকের বেশীর ভাগ সাংস্কৃতিক জোটের বড় বড় নামই ওই দিনের মুক্তিযোদ্ধা ছিলেন । ঝাপিয়ে পড়েছিলেন নিজ নিজ অবস্থান থেকে শুধুমাত্র দেশের ডাকে । তাহলে আজ কেন আপনারা দূরে জনাব ? আসুন আরেকবার গড়ে তুলুন আন্দোলন । আমরা আপনাদের পেছনেই থাকব ।যেখানে আমরা আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও যুদ্ধ অপরাধীদের বিচার নিশ্চিত করব । ইনশাল্লাহ ।

শেষ করার আগে এতোটুকুই বলবো রাষ্ট্রকে যে হেয় করার জামাটিদের বুটের নিচে পুলিশ আর প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরে প্ল্যাকার্ড আর জুতা প্রদর্শন এটি নতুন নয় কেননা এই রাষ্ট্রের জন্মই এরা মানে না। আপনি ব্যাক্তি শেখ হাসিনাকে ক্ষমতার বাহিরে থাকা কালীন খুশি করেন "আই ডোন্ট কেয়ার " কিন্তু আপনি আমার প্রধানমন্ত্রীকে হেয় করবেন তখনতো " আই হেভ টু টেক কেয়ার" না? এবং এটি খালেদা জিয়ার ক্ষেত্রেও একই। যাই হোক উদাহরন আনলাম এই কারনে যে এদের মনভাবের যে আসলেই কোন পরিবর্তন হয়নি সেটি দেখানর জন্য ।

সুরুটা করেছিলাম জামাতিদের উদ্দেশ্য করে যে তোমরা যারা জামাত কর আর শেষ করতে চাচ্ছি এই বলে যে নতুন প্রজন্ম আজও তোমায় বলে " তুই রাজাকার" পরিবর্তন হউনি তোমরা একটুও।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×