“বুঝো না বুঝো না
সোজা কথা বুঝো না
পদ্মাসেতুর অর্থায়ন বিশ্ব ব্যাংক করবে না”!!!
অনেকেই বলছেন বাংলাদেশ বাঘের মতন মাথা উচু করে ফিরে এসেছে বিশ্ব ব্যাংকের কাছ থেকে। এই খানে বলতেই হচ্ছে অর্থমন্ত্রীর মতন করে বলতেই হচ্ছে পুরাই “রাবিশ টক”
“রেইসেই নামি নাই, নামলে কিন্তু বিনা সন্দেহে” .........
কি হত সেটা আসলে সবারই জানা কম আর বেশী। আসলে বিষয়টা কি ওই রকম হয়ে গেল না যে আমরা ব্রাজিলের সাথে খেলি না কিন্তু ব্রাজিল আমাদের সাথে খেলতে ব্যাকুল। আরে আল্লাহ বাচাইছে ভাই যে মান ইজ্জত লইয়া খেলতে নামী নাই নামলে তো রেকর্ড সংখ্যক দুর্নীতির গোলে দেশের মানচিত্রই ছিদ্র ভিদ্র হইয়া যাইত।
তবে এখন যেই চিন্তা সরকারের তাতে দুইটি লক্ষ্য তাদের সামনে থাকতে পারে দুটি -
১ দেশের সার্বভোমত্ত বিসর্জন দিয়েও বিশ্ব ব্যাংক এর অন্যান্য নানা দাবী পুরন করেও যখন নিজেদের গা আর বাঁচানো যাচ্ছে না তখন আর অপমান সহ্য যাতে করতে না হয় তাই এই ব্যাবস্থা।
২ এই সেতুর কাজ এর ভিত্তি প্রস্তুর স্থাপনের মাধ্যমে আগামি যেই সরকার আসছে তার কাধে এক বড় অর্থনৈতিক বোঝা অর্পণ করার পায়তারা করছে এবং প্রবৃদ্ধি ব্যাহত করার স্পস্থ উদ্যোগ।
তবে বুঝি কম তারপরও বলি এর মাধ্যমে এক অসাধারন অধ্যায়ের সমাপ্তি ঘটলো বাংলাদেশের ইতিহাসের। এই “পদ্মাসেতু” শুধু একটি পদ্মাসেতুই ছিল না এটি বাংলাদেশের মিডিয়া জাগরনের সবচেয়ে বড় উপাদেয় ছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করেই অনেক চ্যানেলের এবং সাংবাদিকের জন্ম হয়েছে সেটা বলা বাহুল্য। কিন্তু এই অবিস্মরণীয় অধ্যায়ের শেষটি এইভাবে হবে সেটি মোটেও কাম্য ছিল না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



