সুনীল আকাশের চেয়ে অল্প নিচে,
যেখানে এই বৃষ্টি ফোটার জন্মভূমি।
যেখানে পালকি বেহারার ক্লান্ত দৃষ্টি।
যেখানে প্রতিনিয়ত হয় সূর্যসমাধি।
সূর্যকিরণ রং হারিয়ে রংধনু হয়।
যেখানে আকাশবাণী কলকাতা।
যেখানে চন্দ্রগ্রস্ত গাঙচিলের উড়াউড়ি।
নাটাই হাতে সেখানে ওড়াই লাল
নীল আর ক্লান্ত কমলা সুতোয়
এক পদাতিক সবুজ ঘুড়ি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


