somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পেন্সিল গুলো ছোট হউক /:)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার পড়ার টেবিলটার ঠিক ডান পাশে একদম টেবিলের সাথে লাগানো আছে আসিফের ওয়্যারড্রোব।

আমি একটা বেনসনের খালি প্যাকেটের উপরের অংশটা কেটে খালি প্যাকেটটা স্কচ টেপ দিয়ে ওয়্যারড্রোব টার সাথেই লাগিয়ে দিয়েছি। আমি টেবিলে বসলে ওটা ঠিক আমার ডান হাতের কাছে থাকে।

প্যাকেট টার দিকে তাকালে ওটার মধ্যে দেখা যায় ছোট বড় মিলিয়ে মোট পাঁচটা পেন্সিল রাখা আছে । আমি মাঝে মাঝে পেন্সিল গুলো নিয়ে নাড়াচাড়া করি এবং খেয়াল করে দেখি পেন্সিল গুলোর সাইজ খুব ধিরে হলেও একটু একটু করে কমে যাচ্ছে। ব্যাপারটা আমার কাছে অনেক আনন্দের।

ভালো হোক আর হাবিজাবি হোক। ফেসবুকে পোস্ট করি আর না করি, সব লেখাই আমি পেন্সিল গুলো দিয়েই লিখি। এমনকি বাসায় পরীক্ষার পড়া লেখার সময়ও পেন্সিলগুলোই আমার প্রিয়। পারতপক্ষে আমি পেন্সিল ছাড়া লিখিনা বাসায়।

আর সবাই কি করে জানিনা তবে আমি সাধারনত সরাসরি কম্পিউটারে কোন কিছু টাইপ করে ফেলতে পারিনা। আমাকে অবশ্যই যেটা টাইপ করব সেটা একটা খাতায় অথবা কাগজে লিখে নিতে হবে। সুতরাং ধিরে ধিরে পেন্সিল গুলো ছোট হয়ে যাওয়ায় স্বাভাবিক।

কিন্তু গত চার পাঁচদিন হয়ে গেল আমি আতঙ্কের সাথে লক্ষ করছি পেন্সিল গুলোর সাইজ আর আগের মত কমে যাচ্ছেনা। অনুভূতিটা আসলে ভীষণ রকম খারাপ।

আমি সাধারনত চিন্তা ভাবনা করে কোন লেখার আইডিয়া মাথায় আনতে পারিনা। চেষ্টা করেছি অনেক বার কিন্তু লাভ হয়না। খাতা পেন্সিল নিয়ে বসে ভাবাভাবিই সার, কোন লেখা আসেনা মাথায়। কিন্তু যেগুলো আসে, একদমই হঠাৎ করে, কোন ভাবনাচিন্তা ছাড়াই চলে আসে মাথায় যখন আসার। ব্যাপারটা বেশ মজার, আমাকে লেখার আইডিয়া নিয়ে একদমই মাথা ঘামাতে হচ্ছে না।

হয়ত বাজার করতে গেছি, দোকানে সবজীর দরদাম করছি, হঠাৎ কিছু একটা লেখার আইডিয়া চলে আসলো মাথায়। হয়ত কোচিংয়ে ক্লাস নিচ্ছি, লেখার আইডিয়া চলে এল মাথায়। হয়ত বাথরুমে কাপড়ে সাবান লাগাচ্ছি, লেখার আইডিয়া মাথায় চলে এল। হয়ত দোকানে চা খাচ্ছি, আইডিয়া স্যার জি!

সবচেয়ে বেশি লেখা মাথায় এসেছে আমার যখন রাস্তায় জার্নি করি। কোচিংয়ে যাওয়া আসা কিংবা যখন ছুটিতে বাড়ি যাই কেন জানি হাবিজাবি কত্ত কিছু মাথায় চলে আসে।

ব্যাপার সেটা না, ব্যাপার হল পেন্সিলের সাইজ কমছে না। আরে ভাই গত তিন চার মাথা দিয়ে কিছুই বের হয়না। ব্যাপারটা আমার জন্যে খুব কষ্টের।

আমি চুপচাপ অপেক্ষায় থাকি কখন কিছু একটা মাথায় আসবে। আবারো আজ বিকালে বেকুবের মত পেন্সিলগুলো হাতে নিয়ে বসে ছিলাম মিনিট বিশেক। কোন লাভ হয়না। অনেকটা ওই সেই ইয়ে নিয়ে ইয়েতে বসে থাকার মত।

চিন্তা করেন তো কেমন লাগে ওই সময় যদি কিছু বের না হয়। আরে ভাই আমি লেখার আইডিয়া বের না হবার কথা বলছি।

যারা মোটামুটি টুকটাক লেখালেখি করেন আমার মত তারাই শুধু বুঝবেন কেমন লাগে এই সময়টায়। আমি তেমন কোন লেখক না যে রাইটার্স ব্লক খাইছি বলব। তবে একটা কিছু তো হইছেই।

ভরশার কথা অবশ্য একটা আছে। আইডিয়া আসছে না আসছে না করেও কিন্তু আসছে যে না, এটা নিয়েও কিন্তু এই লেখাটা লিখে ফেললাম। আশা করি সমস্যা কেটে যাবে।

ভাই বেনসন প্যাকেট, সিগারেট নেই তো কি হইছে? তোমারে আমি নতুন নতুন পেন্সিল কিনে ভরিয়ে দেব। শুধু পেন্সিল গুলো যেন ছোট হয় দিনে দিনে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×