কিছু অঘটন
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘটনা ১:
গত ০২ ফেব্রুয়ারীর ঘটনা। সকাল ১১ টার দিকে ১০/১২ জনের একটি দল একটি ছেলেকে নির্দয় ভাবে পেটাচ্ছে। ছেলেটির দোষ ঢাকা কলেজের ম্যারিট লিস্টে তার নাম আছে এবং সে এসেছে ভর্তি হতে।এই দৃশ্য দেখার পর জনৈক শিক্ষক (আমার ভাই) ছেলেটিকে বাঁচাবার জন্য ছুটে যায়। কিন্তু জাতির বিবেক (?) এই তথাকথিত ছাত্ররা নিস্তার দেয়নি এই শিক্ষককেও। ছেলেটি এসেছিল গ্রাম থেকে। ঢাকায় তার থাকবার জায়গা নাই। অবস্থাও সে রকম না যে হোটলে থাকবে। এ কয়দিন তাই থেকেছে মসজিদে। ছেলেটির সার্টিফিকেটও ছিঁড়ে ফেলা হয়।
ঘটনা ২:
৭/৮ বছর আগের ঘটনা। আমি ইন্ঞ্জিনিয়ারিং এ পড়ি। বিশেষ একটি দল তখন ক্ষমতায় নতুন এসেছে।প্রায়ই দেখতাম তৎকালীন বিরোধি দলের সহপাঠিরা মার খেয়ে ক্লাশে আসছে আহত অবস্থায়।শুনেছিলাম ওদেরকে নাকি হাতুড়ি দিয়ে পেটানো হতো।
আমি নির্বিরোধি সাধারণ একজন মানুষ। কেউ অন্যায়ভাবে মার খাচ্ছে, জীবন দিচ্ছে দেখলে আমার খারাপ লাগে। আমার মনে হয় যে কোন হৃদয়বান, বিবেকবান মানুষের কাছেই তা খারাপ লাগার কথা এবং লাগেও। আমি অন্তত তাই দেখেছি। আমি জানি আমার এ লেখা দেশের বড় দুই দলের কেউই পছন্দ করবে না। অনেক কথা শুনতে হতে পারে আমার। কিন্তু তাতে কি? আসুন আমরা যারা সাধারণ মানুষ (সংখ্যায় অনেক বেশী, কিন্তু সংগঠিত না) তারা আর কিছু না পারি এসব মার খাওয়া, মরে যাওয়া (সাধারণ বা দলীয় যেই হোক না কেন) মানুষদের জন্য সমবেদনা জানাই। স্বাধিন একটি দেশে পরাধিনের মতো আচরণ পেয়েছো তোমরা। আমরা লজ্জিত। পারলে ক্ষমা করো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন