somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতি: 1971 সিরিজ থেকে উদ্ধৃতি (2)

২২ শে জানুয়ারি, ২০০৭ সকাল ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"আজ আমাদের দায়িত্ব হবে আমাদের সন্তানদের হাতে মুক্তিযুদ্ধের ঠিক দলিলটি তুলে দেয়া।" - সেলিম আখ্তার জাহান, চাচা চিকিৎসক আব্দুল জব্বার এর স্মৃতিচারনে ।

"আপনি কি বাঙালি? আপনি কি মুক্তিযোদ্ধা? আপনি কি রাজাকার আল্ বদর? আপনি কি পাকিস্তানী বর্বরতার স্বীকার? উল্লেখিত প্রশ্নগুলো আজ আমরা সচেতন ভাবেই এড়িয়ে চলতে চাই। কেননা পরিবর্তিত পরিস্থিতিতে মনে হয় এদেশে কোন মুক্তিযুদ্ধই হয়নি।

বুদ্ধিজীবি হত্যা শুধু দেশীয় চক্রান্ত নয়.. তাঁর ধারনা এটি আন্তর্জাতিক..। তাঁর এই ধারনা আরও বদ্ধমূল হলো যখন তিনি জামাতে ইসলামীর তৎকালীন অফিস সেক্রেটারীর বাসায় একখানা ইংরেজীতে টাইপ করা মুল্যবান চিঠি দেখেন। চিঠিখানা ভিন দেশের বিদেশ মন্ত্রনালয় থেকে পাঠানো এবং তাতে বুদ্ধিজীবিদের হত্যার নির্দেশ দেয়া হয়েছে।" - জাকারিয়া হাবিব, ভ্রাতা কথাশিল্পী জহির রাহয়ান স্মৃতিচারনে।

"একটি জীবন শেষ হলো, একটি সংযোজন ছিন্ন হলো। আর ইতিহাস অবাক হয়ে রইল। হ্যা, ইতিহাস অবাক হয়ে চেয়ে দেখছে আজও। গিয়াসভাইদের ধ্যানধারনা, মুক্তবুদ্ধি, বিবেক আর বাঙালী সত্বাকে ধ্বংস করে দেয়ার পায়তারা করেছিল যে পাকিস্তানীরা, তাদের ঘৃন্য উত্তরসূরীরা আজও ষড়যন্ত্র করে চলেছে এই বাংলার বুকে। পবিত্র শিক্ষাঙনে আজও তাই ঝলসে ওঠে একাত্তরের আলবদরদের উত্তরাধিকারের তীক্ষ্ন কিরীচ।" - হামিদা বানু, ভাই শিক্ষাবিদ গিয়াসউদ্দিন আহমদ প্রসঙে।

"কারা সেই ভয়ন্কর পিশাচ, যারা এই কবিতার প্রাণকে (মেহেরুনি্নসা) ছুরিকাবিদ্ধ করে হত্যা করলো? কল্পনা করতেও শিউরে উঠি কি ভয়ন্করভাবে একসাথে বেঁধে ছুরি দিয়ে খুচিয়ে মেরেছে একটি কুসুমপ্রতীম তরুনী আর তার স্নেহের দুটো ভাইকে। মেরেছে ওরই বৃদ্ধা মায়ের চোখের সামনে। আর সেই অসহায় জননীর তীক্ষ্ন আর্তনাদে সেদিন বুঝি মীরপুরের ধুসর আকাশের বুক চিরে গিয়েছিল, কিন্তু এতটুকু কাঁপেনি সেই প্রতিবেশী অবাঙালি পশুদের বুক। " - মকবুলা মনজুর, কবি মেহেরুনি্নসা সম্পর্কে।

"গাড়ীতে খান সেনাদের সাথে আরো ক'জন উঠে বসলো। ওরা সবাই এ শহরের বাসিন্দা..পেশায় পাহারাদার..পশ্চিম পাকিস্তানী.. কেউ বেলুচি, কেউ পাঠান..অথচ এদেশের জল-হাওয়া, মানুষের ভালবাসা এসবই ধরে রেখেছিল তাদের। তাই গভীর বিশ্বাসেই শহরের মানুষ তাদের কে দিয়েছিল প্রহরির দায়িত্ব। এই কি সেই বিশ্বস্ততার পরিচয়? গোটা শহরের দায়িত্ব ওদের হাতে তুলে দিয়ে সবাই যখন বিশ্রাম নিচ্ছে -- ওরা তখন বিশ্বাসঘাতক সেজে একের পর এক ধরিয়ে দিচ্ছে রাজনীতিবিদদের, বুদ্ধিজীবিদের।" - শোভারানী দাক্ষী, স্বামী চিকিৎষক অমলেন্দু দাক্ষী স্মৃতিচারনে ।

"স্বাধীনতা -- এক স্বজন কে হারিয়ে পাওয়া আরেক স্বজন। এইতো আমার পরম পাওয়া, এইতো আমার অহন্কার।" --- সাহারা বানু , স্বামী আইনজীবি আমিনুদ্দিন স্মৃতিচারনে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুম আর গুপ্ত

লিখেছেন সামছুল আলম কচি, ২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:১৫


খোঁজ করলে দেখাি যাবে, কুকুর-বিড়াল পালকদের অনেক কাছের আত্মীয়-পরিজন অনেক কষ্টে জীবন কাটাচ্ছে। তাদের প্রতি কোনও দয়া-মায়া নেই; অথচ পশুদের জন্য... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫



মসজিদে বসে মদ খেতে দাও, অথবা সেই জায়গাটা দেখাও যেখানে আল্লাহ নেই।

বহুদিন ধরে গল্প লেখা হয় না!
অথচ আমার গল্প লিখতে ভালো লাগে। সস্তা প্রেম ভালোবাসা বা আবেগের... ...বাকিটুকু পড়ুন

=পাতার ছাতা মাথায় দিয়ে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২৯


মনে আছে ছেলেবেলায়
ঝুমঝুমিয়ে বৃষ্টি এলে,
পাতার ছাতা মাথায় দিয়ে
হাঁটতাম পথে এলেবেলে।

অতীত দিনের বৃষ্টির কথা
কার কার দেখি আছে মনে?
শুকনো উঠোন ভিজতো যখন
খেলতে কে বলো - আনমনে?

ঝুপুর ঝাপুর ডুব দিতে কী
পুকুর জলে... ...বাকিটুকু পড়ুন

তালেবান ঢাকায়, রাষ্ট্র ঘুমায়

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩২

জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে অনেক কিছু নতুন হইছে। নতুন সরকার, নতুন মুখ, নতুন বুলি। কিন্তু একটা জিনিস খুব চুপচাপ, খুব সাবধানে নতুন হইতেছে, যেইটা নিয়া কেউ গলা ফাটাইতেছে না। তালেবানের... ...বাকিটুকু পড়ুন

মুখোশ খুলে গেছে ও আয়না ভাঙ্গা শুরু হয়েছে!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:৫৬

মুখোশ খুলে গেছে ও আয়না ভাঙ্গা শুরু হয়েছে!

image upload problem

বাংলাদেশে একসময় খুব জনপ্রিয় একটা পরিচয়-“আমি সুশীল”, “আমি নিরপেক্ষ”, “আমি কোনো দলের না”। এই পরিচয় ছিল আরামদায়ক, নিরাপদ, সম্মানজনক। এর... ...বাকিটুকু পড়ুন

×