তুরস্কের বিখ্যাত লোকসংগীত শিল্পী নেশেত এরতাশের গানটা ভাল লাগাল বলে অনুবাদ করে ফেললাম। গানটির লেখক, সুরকার এবং গায়ক তিনিই। প্রথমেই শিল্পীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য যে, তুর্কি থেকে বাংলায় অনুবাদ করতে গিয়ে গানটার উপর মোটামোটি ধকল গেছে বলা যায় (আনাড়ি হাতে পড়লে যা হয় আর কি) এবং তার গান এখন কবিতা হয়েছে কি না জানি না, তবে গান যে আর নেই এ ব্যাপারে আমি নিশ্চিত। আশার দিক হল তিনি আর বেঁচে নেই। মূল ভাব ঠিক রেখে অনুবাদ করার চেষ্টা করেছি। কেমন হয়েছে কে জানে। দেখি পাঠক কি বলে।
তুর্কি থেকে বাংলা অনুবাদ
যুগ যুগ ধরে কেঁদেছ তুমি, হৃদয় তোমার অনলে পুড়েছে কতকাল,
আমিও হাসিনি মিথ্যে পৃথিবীতে, অথচ-
তুমি আমার চিত্তকে নিত্ত সুখি মনে করেছ,
আমি নিশ্চিত মন তোমায় ধুঁকায় ফেলেছে,
পৃথিবীতে আমার জীবন শূন্য প্রান্তরে ধ্বনিত।
আহ্ মিছে এই দুনিয়ায়, বিভ্রান্তির রঙ্গমঞ্চে
মেকি হাসির মোড়কে,
তুমি কাঁদছ বন্ধু, আমি মরছি অনলের দহনে
তবুও আমি ছুটছি ছায়ার পেছনে মায়ার টানে
শূূন্যগর্ভে প্রতারিত আমি আবার তাহাতেই বিশ্বাস
রঙ্গিন চোখে বিবর্ণ পৃথিবী স্বর্গ বলে ভ্রম হয়
আহ্ মিছে এই দুনিয়ায়, বিভ্রান্তির রঙ্গমঞ্চে
মেকি হাসির মোড়কে।

সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



