
ওদের জীবনের অনেক সপ্ন-ই খুব অল্প দামে বিলীন হয়ে গেছে।
তারপরও নির্ঘুম প্রহরীর মতো জীবন কে পাহাড়া দিয়ে বেড়ায়।
গভীর রাত করে হয়ত সপ্ন দেখে,
কাব্য আঁকে নিরাপদ আশ্রয়ের।
আমি শুনি স্টেশনে
অথবা বস্তিতে ঝিঁঝির ডাক আর শিশুর কান্না!
জেগে উঠে খিদের জ্বালায় দুধ পান করবে বলে।
অথচ মায়ের খাবার জুটেনি দুধ আসবে কোথা থেকে।
শিশুটির কান্না ভদ্রসমাজের কারো বেঘাত ঘটে না।
কত অল্প বয়সেই না সমাজের নিষ্ঠুরতায় আভ্যস্ত হয়ে যায় শিশুটি।
হয়তো ভোর হবে তবু ওদের জীবনের আলো জ্বলিবে না।
তবুও সপ্নেরা ওদের বাঁচিয়ে রাখে।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




