somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

পথে-ঘাটে
ভালবাসার শেষ চিঠি কবে এসেছিল এই নগরে- ঠিক কয়টায়, নাগরিক জানালায় জাহাজের সাইরেন ঠিকই বেজে উঠে ভোর পাঁচটায়।

কেউ একজন তাকিয়ে আছে

১৫ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বন্দর বলতেই কেন
স্মৃতি গুলো দ্ব্যর্থহীনভাবে এসে দাঁড়ায়
এবং খোলা সমুদ্রে নাবিকের পথ হারানোর ভয়?

অগ্নি ঝরা মার্চ কেন আগস্টে এসে ম্লান হয়ে যায়,
অধিকারের কথা বলতেই খেটে খাওয়া দিন মজুর
এবং মিলের বৃদ্ধ শ্রমিক
কেন আজো নিশ্চিন্তে নিয়তির উপর ভরসা করে?

এবং ঝড়ো হাওয়ায়
বৃষ্টি, যেন শ্রমিকের লোনা ঘাম ঝরছে
অসহ্য নীরবতায়,

বেওয়ারিশ লাশের ভীরে
আজো নিশ্চিন্তে তজবিহ হাতে দরবেশ বাবা
প্রতারণার জাল বিছায়,

মনুষ্য অরমানে দৌড়াচ্ছে ঊর্ধ্বশ্বাসে কেউ কেউ
কাঁটাতারে ঘেরা এই জনপদ হতে যেতে হবে বহুদূর
যেতে হবে পিশাচের চোখ রাংগানির আড়ালে, সীমান্তের উপারে

পালাচ্ছে, সবাই পালাচ্ছে স্বার্থপরের মত
অথচ দুর্বল, নারী-শিশু-বৃদ্ধ নির্বাক তাকিয়ে আছে
এরতুরুলীয় বিপ্লব নিয়ে তুমি জাগবে বলে-
অধীর অপেক্ষায় পৃথিবী।

টিকা: "এরতুরুলীয় বিপ্লব" : উসমানীয় খেলাফত বা অটোমান এম্পায়ারের প্রতিষ্ঠাতা প্রথম ওসমানের ছেলের নাম এরতুরুল। সাহসিকতার জন্য তিনি ইতিহাসে গাজী এরতুরুল নামে পরিচিত। তিনি খেলাফত প্রতিষ্ঠা না করতে পারলেও তার পুত্র প্রথম ওসমানের জন্য খেলাফত প্রতিষ্ঠার পথ সুগম করে দিয়ে যান।

----------------------------------------------
মোবারক হোসাইন
আকদেনিজ ইউনিভার্সিটি
আন্তালিয়া, তুরস্ক।
ইমেল: [email protected]
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে কেনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না?

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৪৭

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না কেন?

মানবাধিকার সংস্থা Odhikar আয়োজিত Human Rights Abuses and Access to Justice for Victims বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইন... ...বাকিটুকু পড়ুন

আফগান জলেবি

লিখেছেন সপ্তম৮৪, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫০

চুপপু স্যার, সংবিধান, বিপ্লবী সরকার এবং ইত্যাদি।

যখনই চুপ্পু স্যারের পদত্যাগের কথা ওঠে তখনই সামনে আসে পবিত্র সংবিধানের কথা। বিপ্লবী স্যারেরা অবশ্য বলেন সংবিধান মেনে বিপ্লব হয় না। শক্তিশালী... ...বাকিটুকু পড়ুন

একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৬



একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

বিউটি রাণী পালঃ ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়া... ...বাকিটুকু পড়ুন

×