somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পটির নাম নেই

০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক মাসের জন্য একটি সিনেমা ক্যাম্পে আছি। গতকাল স্কৃপ্ট রাইটিং ক্লাসে সেরাপ উজগুর মেম আমাদের কে কয়েকটি শব্দ দিয়ে বলল, এই শব্দ গুলো ব্যাবহার করে একটি গল্প লিখ। শব্দ গুলো হচ্ছে, দিয়াশলায়ের বাক্স, চিঠি, মৌমাছি এবং কার কোরেছি(একটি খেলনার নাম)। চরিত্র দিয়েছে তিনটি। মা, যুবতী মেয়ে এবং ছেলে।
-
গল্প লিখতে বললে সাথে সাথেই গল্প লেখা যেতে পারে হয়ত। কিন্তু উপর্যুক্ত শব্দ এবং চরিত্র গুলো ব্যাবহার করে আধা ঘণ্টার ভেতরে গল্প লেখা একটু কঠিনই বটে।
আমি গল্প লেখা শুরু করলাম।
-
"আমি একটি মেয়ের প্রেমে পড়েছিলাম। প্রেমে পড়ে যে কি বিপদেই না পড়েছিলাম। এখন বলছি সেই কাহিনী। প্রতিদিনই মেয়েটির বাড়ির সামনে দাড়িয়ে মেয়েটির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতাম। কিন্তু কোন ক্রমেই দৃষ্টি আকর্ষণ করতে পারছিলাম না। একদিন দেখলাম মেয়েটি আমার দিকে তাকিয়ে হাসছে। সেই হাসি যে আমার জন্য কাল হয়ে দাঁড়াবে কে জানত। আমি ভেবে নিলাম মেয়েটিও আমার প্রেমে পড়েছে। যেই ভাবা সেই কাজ, তৎক্ষণাৎ একটি প্রেম পত্র লিখে ফেললাম। আসলে আগেই লেখা ছিল। শুধুমাত্র সুযোগের অপেক্ষায় ছিলাম। এখন সুযোগ এসে গেছে। ইশারা পেয়ে গেছি। বাড়ির সামনে একটি বাগান ছিল। আমি তো আর জানতাম না সেই বাগানে বসে একটি ছোট্ট ছেলে কার কোরেছি দিয়ে খেলছে। আর তাই দেখে মেয়েটি হাসছে। আমি ভেবেছি মেয়েটি আমাকে দেখেই মিষ্টি করে হাসি দিয়েছে।
-
প্রেমপত্রটি দিয়াশলায়ের বক্সে ভরে মেয়েটির জানালা বরাবর ছুড়ে মারলাম। আমি খুবই এক্সাইটেড ছিলাম। অপেক্ষায় ছিলাম চিঠির জবাবের। আমার জানা ছিল না যে, চিঠি গিয়ে পড়েছে মেয়ের মায়ের হাতে। মেয়ের মা রেগে আগুন। তিনি প্ল্যান করছেন আমাকে এখান থেকে কীভাবে ভাগানো যায়। আর আমি অপেক্ষা করছিলাম চিঠির জবাবের। দীর্ঘ অপেক্ষার পর দেখলাম, দিয়াশলায়ের বাক্সটি আবার ফিরে আসল। চিঠির জবাব পেয়েছি ভেবে উত্তেজনায় কাঁপছিলাম। ভাবতেই ভাল লাগছিল মেয়েটি আমার চিঠির জবাব দিয়েছে। অথচ আমার জানা ছিল না এটা ছিল আমার বিরুদ্ধে মায়ের ষড়যন্ত্র।
অবশেষে দিয়াশলায়ের বাক্স খুলে ফেললাম। দিশলায়ায়ের ভেতর থেকে বেরিয়ে আসল এক ঝাঁক মৌমাছি। মৌমাছি আমাকে আক্রমণ করলে মা গো বাবা গো বলে দিলাম দৌড়। আর তাই দেখে মা-মেয়ে হাসতে হাসতে ফেটে পড়ল।"

এটা শুধুই গল্প। ক্লাসে এই গল্পটা প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে। মেম বলল, তুমি তো খুবই চমৎকার গল্প লিখ তাও আবার তুর্কি ভাষায়।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা: আমরা সবাই ইনসাফের লোক—যতক্ষণ না নিজের স্বার্থ ছাড়ার প্রশ্ন আসে!

লিখেছেন জুয়েল তাজিম, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৪

একজন মানুষ অসুস্থ বোধ করছেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কাতর কণ্ঠে বলছেন, একটু বসতে দেবেন? শরীরটা ভালো লাগছে না। আশপাশে মানুষ আছে, আসন আছে, চলমান ট্রেন আছে—শুধু তাঁর জন্য একটু জায়গা... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

×