somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সকল দুর্নীতিবাজই শিক্ষিত বটে!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে শিক্ষার হার বাড়ছে! পাশাপাশি ঘুষ-দুর্নীতি-স্বজনপ্রীতি-লুটপাটের হারও বাড়ছে সমান তালে।
কৃষকরা কি ঘুষ খায়? কৃষক-শ্রমিক তথা উৎপাদক শ্রেণী কি দুর্নীতি করে? উদয়-অস্ত পরিশ্রম করে যারা মাটির বুক চিরে সোনা ফলাচ্ছে! দেশের অগাছা-পরগাছা সবারই উদর যারা পূরণ করছে! রাষ্ট্রকে যারা সারা জীবন শুধু দিয়েই যাচ্ছে! সেই সব শ্রমজীবী মানুষ যাদেরকে আমরা খেটে খাওয়া মানুষ বলি, তাঁরা রাষ্ট্রের কাছ থেকে কোন কোন সহায়তাটা পাচ্ছে?? সকল রাষ্ট্রীয় সহায়তা কেন শুধু দুর্নীতিবাজ-লুটেরা শ্রেণীকে আরো মোটা-তাজা করছে??

আসলে কৃষক-শ্রমিকরা দুর্নীতি করতে চাইলেও সেই সুযোগ তাদের সামনে নেই। অথচ দেশ ঘুষ-দুর্নীতি-স্বজনপ্রীতি-লুটপাটে এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে! এত এত খারপ কাজগুলো করছে কারা তাহলে??
অবশ্যই তথাকথিত একাডেমিক শিক্ষায় শিক্ষিতরাই ঘুষ-দুর্নীতি-লুটপাটের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। তারাই এগুলোর শ্রষ্টা, তারাই পালনকর্তা! যত বড় শিক্ষিত, তত বড় দুর্নীতিবাজ, তত বড় চোর! ব্যতিক্রম নিশ্চয়ই আছে! তবে সংখ্যাটা এত কম যে মিথ্যার ভিড়ে সত্য ঢাকা পড়ে যাচ্ছে!
কৃষক শ্রমিকের সন্তানও উচ্চ শিক্ষা গ্রহণ করে উঁচু দরের দুর্নীতিবাজে পরিণত হচ্ছে। শিক্ষার উদ্দেশ্যও তাই! কত দ্রুত সার্টিফিকেট লাভ করা যায়! কত দ্রুত একটা চাকরী পাওয়া যায়! কত দ্রুত দুর্নীতির নতুন নতুন সুযোগ সৃষ্টি করা যায়! তারপর জনগণের পকেট কেটে, লুটপাট-দুর্নীতি-নির্যাতন করে কত দ্রুত বড়লোক হওয়া যায়!.... এটাই তো শিক্ষার উদ্দেশ্য! জ্ঞানার্জনের জন্য শিক্ষা, সেটা এখন ছাত্র-অবিভাবক সবাই ভুলতে বসেছে!

শিক্ষা ব্যবস্থাও একেবারে সোনায় সোহাগা! কতটুকু দুধে কতটুকু পানি মিশাতে হবে তা ছাত্ররা স্কুলেই শিখে যাচ্ছে। এমনকি কঠোর ধর্মীয় অনুশাসনও মানুষকে দুর্নীতি থেকে মুক্ত রাখতে পারছে না! কঠোর আস্তিকও নিশ্চিন্তে ঘুষ-সুদ খাচ্ছে! স্বাভাবিক ভঙ্গিতেই বলছে, ভাই একটু নিচেয় গিয়ে দেখেন যে টাকার পরিমাণটা বাড়াতে পারেন কি না? এই ফাকে আমি নামাজটা পড়ে নিই! বা হাসিমুখেই বলছে, হজ্বে যামু, একটু বাড়ায়ে দেন!

তারপরও দেশ আগাচ্ছে! শিক্ষিতের হার বাড়ছে! পাল্লা দিয়ে বাড়ছে ধর্মীয় প্রতিষ্ঠান-অনুষ্ঠান! দ্রুতগতিতে বাড়ছে বকধার্মীক-ধর্মব্যবসায়ীর সংখ্যাও! বাড়ছে আগাছা! বাড়ছে পরগাছা! বাড়ছে দুর্নীতিবাজ-ঘুষখোর-সুদখোর-লুটপাটকারী!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×