somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুম্বাঈদ, গরুঈদ এবং আমাদের বকরীঈদ!

১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোরবানী দেয় কিন্তু মাংস খায় না! এরকম কোন পরিবার আপনি দেখেছেন কি?
আমি দেখেছি। ভারতের উত্তর প্রদেশের এক কৃষকের সাথে আমার পরিচয় হয়েছিলো। ভদ্রলোকের নাম ছাব্বির আহমেদ। উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগর জেলায় উনার বাসস্থান। উনি নিরামিশভোজী। শুধু উনি না ওনার পরিবারের সবাই, এমনকি বংশের সবাই বংশানুক্রমে নিরামিশভোজী। কোন মাছ মাংস এমনকি ডিমও কোনদিন খেয়ে দেখেননি। আমি জিজ্ঞাসা করায়, উনি বল্লেন মাছ-মাংসের গন্ধতেই ওনার বমি এসে যায়! ওনার দাদা, বাবা তারাও কখনো মাছ-মাংস খাননি। উত্তরপ্রদেশের বেশিরভাগ মানুষই ছাব্বির আহমেদের মতো বংশানুক্রমে নিরামিশভোজী। মাছ-মাংস খান শুধু নিচু শ্রেণীর মানুষ! মুচি, মেথোর, ডোম, ধোপা ইত্যাদি দলিতশ্রেণীর মানুষ। এমনকি নাপিতরাও নিজেদের অপেক্ষাকৃত উঁচু জাতি মনে করে বিধায় তারাও নিরামিশভোজী। মাছ-মাংস খাই এটা জানলে অনেকে তাদের বাড়ীতে নিয়ে যেতে অপারগতা প্রকাশ করেছেন। উত্তরপ্রদেশের অনেক মানুষের মনে বদ্ধমূল ধারণা আছে, যারা মাছ-মাংস খায় তারা নিচু জাতের মানুষ!
কোরবানী ঈদের কথা উঠতেই সাব্বির আহমেদ বললেন, পারিবারিকভাবে ওনারাও কোরবানী দিয়ে থাকেন। আমি গরুর কথা জিজ্ঞাসা করতেই উনি অনেকটা অবাক হয়ে গেলেন! বললেন, গরু কেন?? এটা তো বকরী ঈদ! বকরীঈদে তো আমরা বকরী কোরবানী দেই। কোরবানীর পর স্থানীয় দলিত শ্রেণীর লোকজন কোরবানীকৃত বকরী তাদের বাড়ীতে নিয়ে যায় এবং তারা সবাই মিলে কাটা-কুটি করে উতসবের আয়োজন করে! শুনতে বেশ মজাই লাগছিলো আমার। বকরী কোরবানী দেন মুসলমানরা আর উতসব হয় নিন্মবর্ণের হিন্দুদের পাড়ায়। হ্যা! নিরামিশভোজী এই মুসলমান পাঁচওয়াক্ত নামাজ পড়েন, রোজাও রাখেন! আমাদের টীমের সাথে পাঁচদিন ছিলেন। দাওয়াতও করেছিলেন তার বাড়ীতে যাওয়ার। কিন্তু সময়ের অভাবে যাওয়া হয়ে ওঠেনি আর।
আজকের কোরবানী ঈদে বেশি করে মনে পড়ছে সেই নিরামিশভোজী মুসলমান সাব্বির আহমেদের কথা। শুনেছি মধ্যপ্রচ্যের মানুষও নাকি দুম্বা কোরবানী দেন। আর আমাদের ভারতীয় উপমহাদেশের মানুষ দুম্বার অভাব গরু-মহিষ দিয়েই পুরণ করেন।
কিন্তু একটা বিষয় আমি বুঝিনা! মধ্যপ্রাচ্যের দুম্বাঈদ, ভারতীয় উপমহাদেশের গরুঈদ কিভাবে ‘বকরীঈদ’ হয়ে গেলো???
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×