somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বোধদয় হতে সময় লাগলো ১৮ বছর!

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারত সরকার ২০১২ সালে জামদানি, ফজলি আম ও নকশি কাঁথা নিজেদের পণ্য হিসেবে ডব্লিউটিও থেকে নিবন্ধন করিয়ে নিয়েছে। আর আমাদের সরকারের ঘুম নাকি এতক্ষণে ভেঙেছে। চলতি সংসদেই নাকি পাস হতে পারে ভৌগোলিক নির্দেশক আইন।
এই আইনের ফলে দেশীয় ঐতিহ্যবাহী এবং বিভিন্ন অঞ্চলের পরিচয়বহনকারী পণ্যগুলোর স্বত্ব সুরক্ষিত হবে। কেউ এক অঞ্চলের ঐতিহ্যবাহী পণ্য আরেক অঞ্চলে নকল করতে পারবে না। পাশাপাশি দেশের পণ্য হিসেবে বগুড়ার দই, টাঙ্গাইলের চমচম, পদ্মার ইলিশ, রাজশাহীর সিল্ক ও ফজলি আম, কুমিল্লার রসমালাইসহ বিভিন্ন পণ্য আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) থেকে নিবন্ধন নেয়া যাবে।
আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্বাবধান ও উদারীকরণের লক্ষ্যে প্রতিষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ২৩টি চুক্তির একটি হচ্ছে ‘বাণিজ্য-সম্পর্কিত মেধাস্বত্ব অধিকার চুক্তি বা ট্রিপস (ট্রেড রিলেটেড আসপেক্টস অব ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস)। ১৯৯৫ সালে এতে বাংলাদেশ স্বাক্ষর করেছে। এই চুক্তির ২৭.৩ (খ) ধারায় পৃথিবীর সব প্রাণ-প্রকৃতি-প্রক্রিয়ার ওপর পেটেন্ট করার বৈধ অধিকার রাখা হয়েছে। এই চুক্তিতে বিশ্বের বিভিন্ন দেশে যেসব প্রাকৃতিক, মানুষের তৈরি এবং কৃষিজাত পণ্য দীর্ঘকাল ধরে উৎপাদিত হয়ে আসছে, তার ওপর সংশ্লিষ্ট দেশের মালিকানা প্রতিষ্ঠার জন্য ভৌগোলিক নির্দেশক আইন করে নিবন্ধন করে রাখার বিধান রয়েছে। এ লক্ষ্যেই দেরিতে হলেও বাংলাদেশে এ আইন পাস হতে যাচ্ছে।
কিন্তু কথা হচ্ছে ১৯৯৫ সালে ট্রিপস স্বাক্ষরের পর এতদিন কি বাংলাদেশ সরকার ঘুমিয়ে ছিলো? আদা, হলুদ, নিম, জামদানী, আমসহ অনেক কিছুরই ইতিমধ্যে পেটেন্ট নিয়ে নিয়েছে ভারত সরকার যা শুধু ভারতের একক পন্য নয়! বিশেষ করে জামদানী তো কোন অবস্থাতেই ভারতের পণ্য নয়। এটা বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের নিদর্শন!
আফ্রিকার জঙ্গলে নাকি এক ধরণের গন্ডার আছে! যাদেরকে গুতা দিলে নাকি ছয়মাস পর মোড়া দিয়ে ওঠে। অর্থাত সেই গন্ডারের আঘাতের অনুভূতি হতে সময় লাগে ছয় মাস। আর আমাদের সরকারগুলোর অনুভূতি জাগতে সময় লাগে ১৮ বছর কখনও তারও বেশি!
তবুও ভাল এতদিনে বোধদয় হয়েছে!!!
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×