somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংখ্যালঘুদের উপর সংখ্যাগুরুদের হামলা

০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাঁথিয়ায় হিন্দু পল্লিতে হামলা আর রামুর বৌদ্ধ পল্লিতে হামলা- দুটি হামলাই একই সূত্রে গাঁথা। রামুতে যেমন পুলিশ,সমাজপতি, স্থানীয় জনপ্রতিনিধিরা হামলার সময় নিবর দর্শকের ভূমিকা পালন করেছে। পাবনার সাঁথিয়ার ক্ষেত্রেও ঠিক একই। এমনকি স্থানীয় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা ধর্মনিরপেক্ষ মুসলমানরাও হামলার সময় হামলাকারীদের বিরুদ্ধে টুশব্দটিও করেননি। যত আহা-উহু সেটা হামলার অনেক পরে।
সংখ্যালঘুদের উপর হামলাকারীরা তো আর প্লেনে চড়ে ভিন দেশ থেকে আসেনি! এমনকি তারা ভিন্ন জেলারও লোক নয়। তারা বেশিরভাগই হিন্দুপল্লির আশপাশের গ্রামগুলোর মুসলমান। সেই সব হামলাকারীদের গ্রামগুলোতে যেমন ধর্মান্ধ ছাগলসম্প্রদায় বাস করে, তেমনি বাস করে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয়পার্টির নেতা-চেলারাও। আওয়ামী লীগ-বিএনপির কেউই জানলো না অথচ সংখ্যালঘুদের উপর হামলা হলো- এটা একেবারেই কবির কল্পনা। বাস্তব দৃশ্য ভিন্ন। আমরা দেখেছি রামুর বৌদ্ধপল্লিতে হামলায় সরাসরি জড়িত ছিলো স্থানীয় জামায়াত, বিএনপি এমনকি আওয়ামী লীগ নেতা-কর্মীরা। আর সেই কারনেই রামুর ঘটনায় জড়িতদের বিচারিক প্রক্রিয়া এগুচ্ছে না। মুল পরিকল্পনাকারীদের অনেকেই ধরাছোঁয়ার বাইরে। আর যাদের ধরা হয়েছে তারাও অনেকে ইতিমধ্যেই সাক্ষী না পাওয়ার অজুহাতে খালাস পেয়ে গিয়েছে।
যে কারনে পুলিশ আসার পরেও রামুতে যেমন হামলা অব্যাহত ছিলো, পুলিশ ছিলো নিরব দর্শক, ঠাওর করতে পারেনি হামলাকারীদের বাঁধা দেবে কি না! উপরের কড়া হুকুম পাওয়ার পরই একমাত্র তারা হামলাকারীদের বিরুদ্ধে সক্রিয় হয়। ঠিক সেই একই কারণে সাঁথিয়ার হিন্দু পল্লি পাবনা জেলার গুরুত্বপূর্ণ বাজার এবং মহাসড়কের উপর অবস্থিত হলেও পুলিশ আসতে সময় নেয় তিন ঘন্টা। স্থানীয় ভালোমানুষ সাজা মুসলমানরাও হামলার সময় হিন্দুদের সাহায্যার্থে এগিয়ে আসেনি। হামলাকারীরা যখন উল্লাস করতে করতে বাড়ী ফিরে গেছে তারপরই কেবলমাত্র হিন্দুদরদী মুসলমানরা এবং পুলিশ এসে হাজির হয়েছে ঘটনাস্থলে। স্থানীয় যে সমস্ত মুসলমানরা সংখ্যালঘুদের উপর হামলার তীব্র নিন্দা করছেন তাদের অনেকেরই ছেলে, ভাই বা আত্মীয়রাও হামলার সাথে সরাসির যুক্ত ছিলো।
পুলিশ একেতে হুকুমের গোলাম, তারউপর মহাদুর্নীতিবাজ। পুলিশের উপর থেকে নিচ পর্যন্ত জামাতীদের
আধিপত্যও চোখে পড়ার মতো। তাই পুলিশ দিয়ে সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদান কখনই সম্ভব নয়। এই ধরণের হামলা একমাত্র স্থানীয় মুসলমানদের পক্ষেই রুখে দেয়া সম্ভব। এলাকার ধর্মন্ধরা যখন হামলার সিদ্ধান্ত নেয় বা হামলার জন্য সমবেত হয়- এটাতো কোন চুরি-গোপনের কাজ না। তারা রিতিমতো মসজিদের মাইক থেকে হামলার ঘোষণা দেয়। স্থানীয় স্কুল বা মাদ্রাসার মাঠে সমাবেশ-মিছিল করে ভাঙচুরের মহড়া দেয়। তাই এলাকার সকলেই বুঝতে পারে কি ঘটতে যাচ্ছে পাশের গ্রামের সংখ্যালঘুদের ভাগ্যে।
যে সমস্ত মুসলমানরা হামলায় অংশ নেয় না বা মনে করে হামলা করা ঠিক নয়, তারাও দিব্যি ঘরে বসে থাকে হামলার পরে মায়াকান্না দেখানোর জন্য।
রামুর ঘটনার যেমন বিচার হয়নি এবং যথাযথ বিচার হওয়ার সম্ভাবনাও নাই। তেমনি সাঁথিয়ার হামলারও যথাযথ বিচার বা দৃষ্টান্তমূলক শাস্তির সম্ভাবনা নাই। আর তাই বাংলাদেশে মুসলমান কর্তৃক হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান তথা সংখ্যালঘুদের উপর হামলা চলতেই থাকবে। মুসলমান বলে কথা! সংখ্যালঘুদের বাংলাদেশে থাকতে হলে তাই হামলা-নির্যাতন সহ্য করেই থাকতে হবে। অন্যথায় পাশে মহাভারত!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×