somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হরতালের ক্ষতিপূরণ আদায়

০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“হরতালের ক্ষতিপূরণ আদায়ে নতুন আইন হবে। খুব শিগগির হরতাল আহ্বানকারীদের বিরুদ্ধে ৩০২, ৩০৪ ও ৩০৭ ধারায় মামলা করা হবে।’ বিরোধী দলের নৈতিকতাবিরোধী ও অবৈধ হরতাল জনগণ প্রত্যাখ্যান করায় তারা আবার জনগণের বিরুদ্ধে গিয়ে নতুন করে ষড়যন্ত্র করার পাঁয়তারা করছে।”- বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর
হরতাল দিয়ে খুন, ধ্বংস মোটেও সমর্থন যোগ্য নয়। আর হরতাল যদি জনগণের স্বার্থ রক্ষার্থে না হয়ে ক্ষমতা দখল বা চোর-রাজাকারদের বাঁচানোর জন্য হয়, তাহলে তো সেই হরতাল অবশ্যই গণবিরোধী এবং গণতন্ত্র বিরোধী। কিন্তু কথা হচ্ছে আজকে আওয়ামী লীগ হরতালের বিরুদ্ধে যে কথা বলছে গতবার (১৯৯৬-২০০১) ক্ষমতায় এসেও একই কথা বলেছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন ওয়াদা করেছিলেন যে, তিনি বিরোধী দলে গেলেও আর কখনও হরতাল দিবেন না। খালেদা জিয়াকে বলেছিলেন, নাকে খত দিয়ে বলতে হবে আর কখনো হরতাল ডাকবেন না, তাহলেই আলোচনা হবে। এবার শুরুটা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগ আর কখনো হরতাল দিবে না সেকথা ভুলেও বলছেন না। তাহলে কি আওয়ামী লীগ আর কখনো বিরোধী দলে যাবে না??? সেই বন্দোবস্ত কি ইতিমধ্যে হয়ে গিয়েছে? তা না হলে তারা হরতালের ক্ষতিপুরণ আদায়ে আইন করবেন কিভাবে? কারণ হরতালে তো আওয়ামী লীগই বাংলাদেশে চ্যাম্পিয়ন। হরতালের জ্বালাও-পোড়াও, হত্যা, ভাঙচুর- এগুলোতেও আওয়ামী লীগের জুড়ি মেলা ভার। ইতিহাস সেকথাই বলে। আর কোনদিন হরতাল করবো না বলে জাতির কাছে ওয়াদা করার পরেও বিরোধী দলে গিয়েই শেখ হাসিনা ১৩০ দিন হরতাল দিয়েছিলেন। আর জ্বালাও-পোড়াও-হত্যা-ভাংচুরের কথা বললে, আওয়ামী লীগের কাছে বিএনপি এখনও শিশু। জ্বালাও-পোড়াও-হত্যা-ভাংচুর করেই তো আওয়ামী লীগ তত্বাবধায়ক সরকার আদায় করেছিলো, লগি-বৈঠার তোড়ে বিএনপি সরকারকে ক্ষমতা ছাড়তেও বাধ্য করেছিলো (মঈনুদ্দিন-ফখরুদ্দিনকে এনেছিলো)! বিএনপি কি এযাবত কিছু আদায় করতে পেরেছে হরতাল দিয়ে?? সেই মারমার-কাটকাট হরতাল করার মুরোদ কি বিএনপির আছে? বর্তমান মেয়াদের পাঁচ বছরে বিএনপি জোট হরতাল দিয়েছে মাত্র ১৬ দিন (৭ অক্টোবর পর্যন্ত)! আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে নির্ঘাত এটা ১১৬ ছাড়াতো।
তাছাড়া বিএনপি যেকারণে হরতাল দিচ্ছে, আওয়ামী লীগ তো ঠিক সেই একই কারণে হরতাল দিয়েছে। গদি দখল ছাড়া হরতালের তো অন্য কোন কারণ নেই। জনগণ তো শুধু ভুক্তভোগী দর্শক মাত্র।
হরতালের ক্ষতিপূরণ আদায়ে নতুন আইন- হিসাব কেমন জানি গোলমেলে মনে হচ্ছে! আওয়ামী লীগ বিরোধী দলে যাওয়ার কোন সম্ভাবনা থাকলে এ আইন তারা কখনই করবে না। কারণ তাহলে সর্ববৃহত ক্ষতিপূরণ তো তাদেরই দিতে হবে!!
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×