somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্কুল ফেইট!

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কুল ফেইট-এ গিয়েছিলাম আজ। আগে বহুবার স্কুল ফেইটের (School Fete)কথা শুনেছি বউয়ের কাছে। কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। স্কুল ফেইট মূলত স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত বার্ষিক অনুষ্ঠান যার মূল উদ্দেশ্য স্কুলের জন্য অর্থ সংগ্রহ।
বিশাল উতসব। স্কুলের নাম ফিথসরয় প্রাইমারি স্কুল। স্কুলের সকল ছাত্র-ছাত্রী, ছাত্রছাত্রীদের বাবা-মা ও পরিবারের অন্য লোকজন এবং স্থানীয় লোকজন সবারই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে এই ফেইট উতসবকে ঘিরে। স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীদের বিশাল প্রস্তুতিও থাকে।
অর্থ সংগ্রহের নানান পদ্ধতিঃ
প্রত্যেক ছাত্রছাত্রীর পরিবার কেক, বিস্কিট সহ অসংখ্যরকম খাবার তৈরী করে ফেইট-এ বিক্রির জন্য। শতশত কেক সহ অন্যান্য খাবার আবার নিজেরাই পছন্দ মতো কিনে খায়। খাবার বিক্রির সকল অর্থ স্কুলফান্ডে যায়।
ছাত্রছাত্রীর পরিবার নিজেদের অব্যবহৃত অনেক কিছুই স্কুলকে দিয়ে দেয় বিক্রির জন্য। যেমন বাচ্চাদের অব্যবহৃত জামাকাপড় যেগুলো সাইজে এখন ছোট, বা বাচ্চা ব্যবহার করতে ইচ্ছুক না কিন্তু এখনও ব্যবহার উপযোগী আছে। বাচ্চাদের নানান রকম খেলনা, অব্যবহৃত ইলেকট্রনিক্স সামগ্রি ইত্যাদি।
স্কুল শিক্ষক, স্কুল কমিটি এবং ফেইট উদযাপন কমিটির লোকজন স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে সহায়তা সংগ্রহ করে। এই সকল প্রতিষ্ঠান মূলত নগদ অর্থ না দিয়ে নিজেদের পণ্য দিয়ে সহায়তা করে থাকে। যেমন একটা কাপড়ের দোকানদার হয়তো একটা চাদর দিলো, টয়লেট্রিজের দোকানদার কিছু প্রসাধণসামগ্রী দিলো ইত্যাদি। আবার যাদের পণ্য দেওয়া সম্ভব নয় তারা নির্দিষ্ট অর্থের ভাউচার দিয়ে দেয়। যেমন, রেস্টুরেন্ট ভাউচার দেয়, দু’জন বা চারজনের একবেলা খাওয়ানোর। ওই ভাউচার নিয়ে ওই রেস্টুরেন্টে গেলেই তারা বিনা পয়সায় নির্ধারিত খাবার খাওয়াবে। সিনেমা হল কয়েকটি আগাম টিকিট দিয়ে দেয়, ইত্যাদি! মাসাধিককাল ধরে সংগ্রহকৃত এই অসংখ্য পণ্য ও ভাউচার নিয়ে হয় সাইলেন্ট অকশন। সাজিয়ে রাখা পণ্য ও ভাউচারের গায়ে একটা নাম্বার থাকে আর প্রতিটা নাম্বারের জন্য পাশের টেবিলে থাকে একটা করে কাগজ। নির্দিষ্ট নাম্বারের কাগজে আপনি আপনার পছন্দ মতো টাকার অংক, নাম ও মোবাইল নাম্বার লিখে আসবেন, যদি আপনি পণটি কিনতে আগ্রহী হন। তবে প্রথম জন যা দাম দিবে পরের জনকে অবশ্যই তার চেয়ে ৫ ডলার বেশি লিখতে হবে। এভাবে অসংখ্য লোক তার পছন্দের পণ্যের জন্য সাইলেন্ট অকশনে অংশগ্রহণ করে। আজকের সাইলেন্ট অকশনে তিনটা সাইকেলও ছিলো, ছিলো অসংখ্যরকম ছোট বড় ইলেকট্রনিক্স আইটেম, বালিশ-তোষক থেকে শুরু করে নানান ধরণের ভাউচার। অকশনকৃত সকল অর্থই স্কুল ভান্ডে জমা হবে।
এছাড়াও আছে অসংখ্য স্টল। এমনকি বাইরে থেকে আসা নানান দোকান, যাদেরকে স্কুল ফান্ডে নির্দিষ্ট অংকের অর্থ প্রদান করতে হবে।
প্রতি বছরই ফেইট-এর অর্থ দিয়ে স্কুলের উন্নয়ন সাধিত হয়। শুধুমাত্র সরকারের সহায়তার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে হয় না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×