somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দল প্রেম থেকে কবে মুক্তি পাবো আমরা?

১৬ ই জুন, ২০১৩ রাত ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি ছোট গ্রাম ছিল। গ্রামের সকল মোটামুটি সচ্ছল ছিল। সুখে শান্তিতেই ছিলেন গ্রামের সকল।একদিন সেই গ্রামে এক ভণ্ড পীর আসলো। পীর তার ভণ্ড মন্ত্রের কারিশ্মায় গ্রামের সকলের মনে যায়গা দখল করে ফেললো।এমন ভাবে দখল করলো, পীর যদি বলে দাঁড়াতে তাহলে সবাই দাঁড়ায় যদি বলে বসতে তাহলে সবাই বসে। যাকে সোজা বাংলায় বলে অন্ধভক্ত। তো যেটা হয় সাধারণত আমদের সমাজে। পীরকে খুশি করার জন্য যার যেটা আছে তা দিয়ে খুশি করতে শুরু করলো। কিন্তু পীরের পেট কি এতোই ছোট?অল্পতে পেট ভরবে?এমন করে দিতে দিতে আস্তে আস্তে ঐ গ্রামের সবার ঘরে অভাব সৃষ্টি হোল। সবাই ঐ ভণ্ড পীরের কাছে গেলো। গিয়ে বলল পীর বাবা আমাদের অনেক অভাব। আপনি কিছু করেন বাবা। আপনি সব পারেন। পীর বলল আমার তো কিছু করার নেই,সব উপরে জিনি আছেন তিনি করার মালিক। আমি শুধু পথ দেখিয়ে দিতে পারি। তোমরা সদকায়ে জারিয়া দাও। গরু,ছাগল অথবা নগদ অর্থ ও দিতে পারো। সবাই পীরের কথা মত দিল।
এমন করে দিতেই থাকলো কিন্তু অভাব তো দূর হয় না যতদিন যাচ্ছে অভাব বাড়তেই থাকলো। অভাবের মা মরা তো দূরের কথা অভাব বাচ্চা দিতেই থাকলো। আর পীর বাবা আঙ্গুল ফুলে কলা গাছ থেকে তাল গাছ, তাল গাছ থেকে বট গাছ হতেই থাকলেন।
একটা সময় বোকা গ্রামবাসী বোঝতে পারলো, এই ভণ্ড পীর কে দিতে দিতেই ওদের মধ্যে অভাব আজ। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেলো। সব হারিয়ে পথে নামার বাকী।

আমরা যতদিন অন্ধ দলিও ভক্তি থেকে বের না হয়ে মানুষ দেখে ভোট দেয়া শিখবো না ততদিন উপরের গল্পটার মত অবস্থা হবে। হয়তোবা একদিন বুঝবো কিন্তু সব হারিয়ে বুঝবো।
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এমন একটা মানুষ কে নগর পিতা বানালাম যে কিনা তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের শীর্ষ ৫০ দুর্নীতিবাজদের মধ্যে একজন। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যার দাপটে সবাই ভয়ে ভীত ছিল। উনি ছিলেন মুকুট বিহীন এক সম্রাট। একজন সামান্য কমিশনার ছিলেন কিন্তু উনি ২৪ ঘণ্টা পুলিশ পাহারায় থাকতেন। সিলেটে ২০০৮ এর নির্বাচনে বি.এন.পির ভরাডুবির জন্য দায়ীদের মধ্যে এই আরিফুল হক চৌধুরী অন্যতম। কিন্তু দুঃখের বিষয় এই বি.এন.পির সমর্থনে নির্বাচিত আরিফুল হক চৌধুরী। আমি বলবো না বদরউদ্দিন আহমদ কামরান ধোয়া তুলশী পাতা। কিন্তু আরিফুল হক চৌধুরী থেকে ভালো তা বি.এন.পির সমর্থক ও নির্দ্বিধায় বলবে। আমাদের দেশের দল গুলো কখন ভালো মানুষ দেখে মনোনয়ন দিবে? আর কখন আমরা আম-জনতা ভালো মানুষ দেখে ভোট দিবো? যত তারাতারি আমরা ভালো খারাপ বুঝতে শিখবো ততই মঙ্গল। তা না হলে উপরের গল্পর মত সব হারিয়ে কাঁদতে হবে।



ওরে অন্ধভক্তের দল
চোখের বাঁধন খোলে তোরা দেখবি কখন মন্দ রে?
ন্যায় নীতি যুক্তি ছাড়া বিবেকী মন অন্ধ রে
আপনের দোষ তোরা দেখতে পাস
দেখে ও বলিস তোরা____তোরা নির্দোষ
সব দোষ তোরা এড়িয়ে যাস
যাকে তোরা পাস না ভাল
তার সব কর্মে____মন্দের সন্ধান চাস
করুক সে যত কিছু ভালো
তোদের কাছে সব কিছু নোংরা কালো
বলিস তোরা সব কিছু তার____নীচ ছাইপাঁশ
ওরে তোদের নিজ-মন-নয়নে অন্ধের বাস।
ওরে এ লড়াই আঁধারের লড়াই, আলোর নয়
ভালো কে ভালো বলা____ভালোত্বের পরিচয়।
ওরে অন্ধের বাঁধন খোলে দেখ, চতুষ্পার্শ কত সুন্দর
শান্তির পতাকাবাহী জাহাজের জন্য, খোলে দে মন বন্দর
হোক না জাহাজ টা চির শত্রুর
ভালো কে গ্রহণ কর, করিস না দূর।
এতে হবি না তোরা ছোট____হবি মহীয়ান
অনাবিল বাতাসে শোধন হবে, সারা বিশ্ব-জাহান।
উঁচু-নিচু জাতি ভেদ____কত বিভাজন
রাজা-প্রজা কত দল, হাজার ও মত-দর্শন
করিস না তোরা____এক পক্ষপাতী
ন্যায় নীতি দেখে "হ" সত্যের সাথী।
তোরা সৃষ্টির সেরা জীব____নয় মিথ্যা
তবে কেন বিবেকী মন মাটি চাপা, এত হীনতা?
খোলে ফেল সে অন্ধভক্তি বাঁধন
সত্য কে কাছে নিতে করেছে যে বারণ।
উড়া তোরা ঐক্য-শান্তি নিশান
জেগে উঠুক সত্য সুন্দর বিবেকী প্রান।



অভিনন্দন সকল নগর পিতাকে এখন আপনাদের কাছে একটাই চাওয়া, জনগণ আপনাদের কে যেমন ভাবে সম্মান দিয়েছে আপনারা ও জনগণকে সম্মান দিবেন।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৩ রাত ১:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×