somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইতিহাসের কথা বলে ঐতিহাসিক রেসকোর্স ময়দান যা আজ সোহরাওয়ার্দী উদ্যান।

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই রেসকোর্স ময়দান। এই ময়দানেই মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করে ছিল, // উর্দু-ই হবে পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ১৯৪৮ সালের ২১ মার্চ। শোনার সাথে সাথে উপস্থিত বাংলার জনতা সমবেতভাবে তার প্রতিবাদ করেছিল। সেই প্রতিবাদ শেষ হয়ে ছিল আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১সে ফেব্রুয়ারী ১৯৫২ তে মায়ের ভাষা রক্ষা করে।

// জয় বাংলা, জয় বঙ্গবন্ধু //
যতদিন থাকবে এ বাংলা ততদিন থাকবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলার জনতার মুখে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে "বঙ্গবন্ধু" উপাধি দেয়া হয় এই রেসকোর্স ময়দানে ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ এ। এই ময়দানে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আওয়ামীলীগের নির্বাচিত সদস্যরা শপথ গ্রহন করেন ৩ জানুয়ারি ১৯৭১ সালে। তারা শপথ করেন কোনো অবস্থাতেই বাংলার মানুষের স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না। পাকিস্তানি সামরিক শাসকদের চাপের মুখে ও না।

এই সেই ময়দান যেই ময়দানে
//এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম//

৭ই মার্চের জ্বালাময়ী সেই ভাষণ দিয়ে ছিলেন বঙ্গবন্ধু। যেই ভাষণ শোনে বাংলা জনতা মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হতে শুরু করে। দেশ স্বাধীন করার প্রতিজ্ঞা করে। প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলে। যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পরেছিল। ৯ মাস যুদ্ধ করে পাক হানাদার বাহিনী থেকে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা। ১৬ই ডিসেম্বর এই রেসকোর্স ময়দানেই পাকিস্তানীরা আত্মসমর্পণ করেছিল। আরও অনেক ঐতিহাসিক সমাবেশ হয়েছে এই রেসকোর্স ময়দানে।

মা জননী জাহানারা ইমাম আন্দোলন শুরু করেন যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। গঠিত হয় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এই সোহরাওয়ার্দী উদ্যানে এই কমিটি গঠন করে গণআদালত ১৯৯২ সালের ২৬ মার্চে। বিচার করা হয়েছিল গোলাম আজমের। ১০ টি অপরাধ মৃত্যুদণ্ডযোগ্য বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য এ বাংলার, দুর্ভাগ্য মা জাহানারা ইমামের, দুর্ভাগ্য শহীদ রুমির, দুর্ভাগ্য রুমির মত লক্ষ শহীদের। এই বিচার করার জন্য মা জাহানারা ইমামের বিরুদ্ধে তখনকার বি এন পি সরকার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে অ-জামিনযোগ্য মামলা দায়ের করে। পরে জামিন হলে ও এই মামলা মাথায় নিয়ে উনার মৃত্যু হয়। যখন এসব পড়ি বা মনে পরে তখন কষ্টে একটি কথাই মাথায় আসে "!! এই দেশে জন্মানোটাই আজন্মের পাপ !!"

বুকের ভিতর জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় যখন দেখি যারা বাঙ্গালী জাতিয়তাবাদ কি বিশ্বাস করে না, যারা বাংলাদেশ হোক তা চায় নি তাঁরা এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীন বাংলাদেশের নির্বাচিত সরকারকে সরানোর হুমকি দেয়, হুঙ্কার করে। রাজাকারের মুক্তির জন্য স্লোগান দেয় আর তা শোনে এই বাংলাদেশের বিরোধীদলীয় নেত্রী বাহ বাহ দেন। রাজাকারকে রাজাকার না বলে বলেন রাজবন্দী, ওদের মুক্তি চান উনি। তখন প্রশ্ন জাগে মনে এসব দেখার জন্যই কি এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনল মুক্তিযোদ্ধারা? তারা কি করেছে ভুল? এই জন্যই কি লক্ষ বাঙ্গালী জীবন দিয়েছিল? এই জন্যই কি কত মা- বোন হারিয়ে ছিল সম্ভ্রম? সত্যি আমরা বড়ই হতভাগা জাতি, এই বাংলায় যেমন নবাব সিরাজউদ্দৌলার বংশধর আছে তেমনটি মীরজাফরের বংশধর ও রয়ে গিয়েছে। তাই বারবার আলোকিত এক নক্ষত্র মেঘের আড়ালে ঢেকে পরে। সেই নক্ষত্রের নাম বাংলাদেশ।

হে নবাব সিরাজউদ্দৌলার বংশধর হাতে হাত ধরো, বঙ্গবন্ধুর আদর্শে চলো, একাত্তরের চেতনা বুকে ধারণ করো। তবে দেখো বেশি দিন নয় সেই নক্ষত্র সব ষড়যন্ত্র মোকাবেলা করে সব শত্রু দূর করে পৃথিবীর আকাশে জ্বলবে আলোকিত হয়ে।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×