somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙ্গালী চরিত্র

২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লাস ৪/৫ এ পড়ার সময় যে বাসায় থাকতাম তার পাশের ফ্লাটের বড় ছেলেটা একদিন গনপিটুনীতে মারা গেল। এলাকার কোন এক বাহিনীর সাথে মিশত, চাদাবাজি করত। একদিন সন্ধ্যায় চাদা কালেক্ট করার সময় কাচাবাজারের ব্যাবসায়ীরা সুযোগ পেয়ে লাঠি-রড দিয়ে পিটিয়ে থেতলে দেয়। শরীরের পচন রোধ করতে দুই হাত দুই পা কেটে বাদ দেয়া হয়। কিন্তু তারপরেও সে একরাতও টেকেনি। একটা ভদ্র ফেমিলির ছেলেও খারাপ সঙ্গে মিশে কতটুকু নিচে যেতে পারে সেই অভিজ্ঞতার হাতে খড়ি হয়ে গেলো।

২০১৪/২০১৫ সালেরই কথা। বড় ভাই সন্ধ্যার বন্ধুর বাসায় আড্ডা দিতে আর ক্লাস নোট কালেক্ট করতে গেছে। বন্ধু বাসার নিচে চায়ের দোকানে যাবার কথা বলল। হঠাৎ করে রাস্তায় চার/পাচজন ছেলে এসে পথ আটকালো। চাকু দেখিয়ে শুধু আমার ভাইয়ের মোবাইলটা নিয়ে গেলো। বড় ভাই বাসায় আসল কিছু না বুঝেই। পড়ে বোঝা গেলো ঐটা ওর বন্ধুরই পাতানো ফাদ ছিলো। কে ভাবতে পারবে সচিবালয়ে চাকুরী করা ফার্স্ট ক্লাস অফিসারের ছেলে ছিনতাইয়ের মূল হোতা !!!

ভার্সিটি জীবনে মনে হয় সবচেয়ে বেশি অবাক হইছি ছাত্রদের মধ্যে মারামারির হিংস্রতা দেখে। যেই ছেলের মা দিনের মাঝে ৫ বার ফোন দেয় ছেলে ভাত খেয়েছে কিনা, সেই ছেলের হাতেও ধারালো অস্ত্র। শুরুতেই বড় ভাইরা এসে বলে, ভার্সিটিতে বুক উচা করে চলতে চাস?? আমার সাথে থাক। সাথে আছে হলের মাঝে চার/পাচটা রুম জোর-দখল (চর দখলের সমার্থ) করে থাকার গ্যারান্টি। তবে এই বড় ভাইয়ের এত স্নেহ!! আর ফ্রি সিট কিন্তু একেবারে ফ্রিতে আসে না। নিজের ব্যাচের বা সিনিয়র ব্যাচের বিরোধী মতাদর্শের ছাত্রদের পেটাতে হবে, হলছাড়া করতে হবে, দরকার হলে আদর করে দুই একটা কোপও দিতে হতে পারে। এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠে পড়াশোনা করা সবচেয়ে শিক্ষিত শ্রেণীর মানসিক অবস্থা। শেষ বর্ষে থাকাকালীন সময়ে ঈদের ছুটিতে ঢাকায় আসলাম। চুয়েটের একফ্রেন্ডকে দেখতে পঙ্গুতে গেলাম। কোপাকুপির মাঝে পরে ডান হাতের কনে আঙ্গুলটা পড়ে গেছে। বিপক্ষ দলের তাড়া খেয়ে পালানোর সময় আঙ্গুল খোজার সুযোগটাও পায় নাই।

এই মারামারি কোপাকুপি আমাদের জন্যে ডালভাত। দুনিয়ার সবচেয়ে অসভ্য জাত হিসেবে উন্নত দেশে ইন্ডিয়ান-পাকিস্তানী-বাংলাদেশীদেরকেই বুঝে। এখানে শিশু রাজনকে পিটিয়ে মেরা ফেলা হয়। তুচ্ছ ঘটনায় বিহারী ক্যাম্পে আগুন দিয়ে পুরিয়ে মারা হয়, আচোদা নেত্রীর ডাকা হরতাল সফল করতে বাসে-ট্রেনে আগুন দিয়ে যাত্রী পুড়িয়ে মারা হয়। এত বড় অপরাধ করেও সবাই পার পেয়ে গেলেও জেলে যায় বন্ধুকে ১০/১২ টা থাপ্পড় মারা জুনায়েদ!!!

নিচের ভিডিওটা কিছুক্ষণ আগে দেখলাম। বাংগালী সংস্কৃতি আর বাঙ্গালী চরিত্র জলের মত পরিষ্কার হয়ে ফুটে উঠেছে এই ভিডিওতে।

https://www.facebook.com/saim.karim2/videos/994706393956232/
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৪
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

'মেসি’ নামক মুগ্ধতা

লিখেছেন সালমান মাহফুজ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪২


লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×