সন্ধ্যার করিডোর দিয়ে হেটে নামে রাত
আমি লিখতে শুরু করি দিনের অজস্র ব্যার্থতার ইতিহাস।
না পাওয়ার কষ্টগুলো ভীর করে জানালায়
সাজানো স্বপ্নগুলো দূর আকাসে নক্ষত্রের মত হারিয়ে যায়।
গাঢ় বিষাদের ছায়ায় নামে গহীণ অন্ধকার
আমি নিকোটিনের ধৌয়ায় শব্দ পুরিয়ে লিখে যাই সহস্র ব্যার্থ কবিতা।
আমি কোন কবি নই
শব্দের বুননে হয় না সুবিন্যাস্ত জাল।
আমাকে কিছু শব্দ ধার দেবে কবি?
আমিও কবিতা লিখতে চাই
দেখতে চাই বুলেটের শব্দ, বারুদের গন্ধ, বোমায় বিষ্ফোরিত আত্তচিত্কার বেশী নির্মম
না কবিতার শব্দ।
গাঁজার উত্কট গন্ধ, মদের বোতল বেশী নেশাক্ত
না কবিতার ছন্দ।
দেখতে চাই প্রেয়সীর ঠোটের ছলনা, চোখের কামনা, খোপার ফুলে বেশী মাদকতা
না কবিতায়।
ক্ষুর্ধাথ পেট, বুটের আঘাত, নষ্ট যৌবন, বিষাক্ত প্রেম রক্তে যেমন আগুন ধরায়
কবিতাও কি তেমনি ।
আমাকে কিছু শব্দ ধার দেবে কবি!
এক মূর্হুতের জন্য আমি কবি হতে চাই।
দেখতে চাই জলন্ত চিতায় পুরে যাওয়া প্রেমিকের জীবন অভিসপ্ত
না কবির
জানতে চাই ঠীক কতটা কষ্টে পুরলে প্রেমিক কবি হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



