কিছু কিছু চোখ অজস্র কথা বলে যায়
কিছু কিছু চোখ নির্বাক, শব্দহীন, অসহায়।
কিছু কিছু চোখে শ্রাবণের মেঘ
কিছু কিছু চোখে উত্তাপ রৌদ্রের।
কিছু কিছু চোখ অপেক্ষমান
কিছু কিছু চোখে মিলনের প্রাপ্তি ভাসমান।
কিছু কিছু চোখে ভীষণ অভিমান
কিছু কিছু চোখে দ্বিধার পাহাড় আকাশ সমান।
কিছু কিছু চোখ নষ্ট
কামনার শিহরণে অন্ধ।
চোখে অনুভূতি তখনি জাগে চোখে যখন চোখ পড়ে।
চোখে কিছুই লুকানো যায়না
চোখ যেন মনের ঘরের স্বচ্ছ আয়না।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



