একদিন আমিও জীবিত ছিলাম
এই মৃতদের শহরে
মাতালের আসরে জানিয়েছিলাম
সৃষ্টির নেশায় বাচো
শব্দের গুদাম থেকে
ছন্দের ঝংকার তোলো
জানি কবিতা ফেরি করে
পেটের ভাত জুটেনা
কিছু অন্ধের চোখে
মিছে স্বপ্ন বোনা।
গলা ফাটায় অধিকার আদায়ের দাবি
বধির রাষ্ট দমিয়ে রাখে আত্তধনি
বেরিকেডে বিভাজনের সৃষ্টি
শৃংখল ভাংতেই শিকলে জড়িয়েছি।
চোখ কান বুজে মাথা গুজে পথচারি
ব্যাগ ভরতি সুখ কিনতে গিয়ে দেখে
বিষের ছড়াছড়ি
কিছু নোংরা গালি বিসর্জন দিয়ে
ভদ্রতার মুখোশ পরে ফিরে আসে
এই সভ্য মানুষেরাই
আমায় বখাটে বানিয়েছে।
একদিন আমি পরিচয়ের প্রশ্ন তুলেছিলাম জারজ এই নগরিকে
আজ নিষীদ্ধ হয়ে ঘুরিফিরি
বদনাম ঐ গলিতে।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




