বলতে পারো?
১৩ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বলতে পারো
মেঘের ওজন কত
কত জল রাখছে ধরে?
বলতে পারো
আকাশ এত নীলছে কেন
এত ব্যাথা কোথায় পেল?
অবাধ বিশাল অসীম শূন্যে
কত মেঘ রাখছে বুকে?
বলতে পারো
আমার চোখ গহীন কত
কত অশ্রু জমা আছে?
বলতে পারো
হৃদয় মাঝে ক্ষত কত
কত ব্যাথা যায় দাগিয়ে?
বলতে পারো
গাছের শিখর উচ্চ কত
কত পাখির আবাস ভূমি?
আমার বুকে সহস্র নারী
তবুও কেন বিরান জমি?
বলতে পারো
পথটা জুড়ে পথিক কত
আমার তবুও অপেক্ষা কেন?
শহর জুড়ে হাজার মানুষ
আমার তবুও একটি মুখের তড়াস কেন?
বলতে পারো
তোমার আমার দূরত্ব কত
ছায়ার সঙ্গ এমন নিঃস্ব কেন?
বলতে পারো
সাগর অথৈই কাদছে কেন
ঝঞ্জা এমন ঘূর্ণি কেন
তুলকালামের লন্ড কেন?
শব্দ জুড়ে বিষের বাণ
কাব্য আমার এত ক্ষীপ্ত কেন?
বলতে পারো
শান্ত শীতল জলের চোখে
এমন নিনাদ উঠছে কেন?
বলতে পারো
কোকিল অমন আর্তনাদে
কুহু স্বরে ডাকছে কাকে?
নদী এমন ছুটছে কেন
সাগর পাণে অথৈই টানে?
বলতে পারো
শরীর জুড়ে ব্যাথার দহন
জাগছে আমার কোন বিরহে?
বলতে পারো?
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪

১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা...
...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনসালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে

এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন