মন্দবাসো
১৭ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সব কথা যায় না বলা খুলে
ভালোর সাথে কিছু মন্দও থাকে,
তোমার চরিত্রের ঐ একটা দোষ
ভালোয় চাও, মন্দ নাও না কানে।
মন্দ কথা বললে কেউ
উঠছো ভীষণ ফুসে,
মন্দ তোমার ভালোয় চায়
ভালোয় তোমার মন্দে।
মন্দ কথা শুনতেই চাও না
মন্দকে রাখছো ঢেকে,
লোকটা তুমি ভালোয় হবে
ভালো-মন্দের দোষ বিচারে।
লোকটা তুমি কেমন ভালো?
জানতে যদি চাও
তবে মন্দ শোন আগে।
সত্য কথা মন্দই বলে
ভালোর আছে মিথ্যে গয়না,
চোখ ধাধানো রুপ আছে ভালোর
মন্দের রুপ কায়লা।
কালো রুপের গুণতো দেখো
তোমায় কেমন শুধরে দিলো।
মন্দ কথা তিক্ত খুব
বিষের মত লাগে
ভালো কথা মিষ্টি ভীষণ
মধুর মত সাধে।
মিঠাই শরীর অসুখ করে
তিতাই রোগ সারে।
ভালো-মন্দের বাচ বিচারে
আমার ভাগে মন্দটাকেই রেখো
ভালো সকল হোক তোমাদের
আমায় তুমি মন্দবাসো।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।...
...বাকিটুকু পড়ুন
ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫
আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।
সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন