..সংঘাত,প্রতিঘাত...ক্ষমতার জোর আর ক্ষমতার লোভে আমরা ভুলে যাচ্ছি যে, এ লাশতো আমারই ভাইয়ের।স্বজাতির রক্ত ঝরিয়ে...নিজেদের সম্পদ নষ্ট করে আমরা নিজেদেরকেই কলঙ্কিত করছি।
...একজন নিরীহ মানুষকে হত্যা করা সমগ্র মানবজাতিকে হত্যা করার সমতুল্য নয় কি?...
শতাব্দীর এই স্মরণীয় ম্যাজিক দিনে সকলের জন্য শান্তি কামনা করছি।আর আমার প্রিয় মাতৃভূমির ভবিষ্যতের কথা চিন্তা করে একটি প্রস্তাবনা রাখতে চাই বিজ্ঞ মহলের কাছে,তা হল:
১.বাংলাদেশের প্রধানমনন্ত্রী বা রাষ্ট্রপতি হিসাবে ২ বারের বেশি কেউ যেন ক্ষমতায় না থাকে।
২.প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হিসাবে তাদেরও বয়সের সবোর্চ্চ মাপকাঠি ৬৫ করা হোক।
৩.প্রদানমন্ত্রী বা রাষ্ট্রপতির নিকট আত্নীয়ের মধ্যে সবোর্চ্চ ৩ জনের বেশি কেউ সরকারি সুবিধাভোগী বা রাষ্ট্রেরে কর্মচারী হিসাবে সক্রিয় ভূমিকায় কাজ করবেন না।
আশা করি,উর্পযুক্ত বিষয়ে জনমত সৃষ্টি হলে আমাদের দেশে সত্যিকারের গনতন্ত্রের কিছুটা বিকাশ হবে ও দুর্নীতি কিছুটা লাঘব হবে।
ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




