somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসছে ম্যাক্সপেইন ৩

১৭ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গেমস অনুরাগীদের দীর্ঘ ৮ বছর প্রতিক্ষার অবসান ঘটিয়ে বাজারে আসতে যাচ্ছে ম্যাক্সপেইন ৩। পরিবেশক কোম্পানি রকস্টার গেমস আগামী ২০১২-এর মার্চ মাসে ম্যাক্সপেইন ৩ এর রিলিজের ঘোষণা দিয়েছে। রিমিডি এন্টারটেইনমেন্টের ব্যানারে ২০০১ সালে প্রথম ম্যাক্সপেইন, ২০০৩ সালে ম্যাক্সপেইন ২: দা ফল অব ম্যাক্সপেইন বাজারে আসলেও এর ৩ নম্বর ভার্সন ডেভেলপের দায়িত্ব নিয়েছে রকস্টার ভ্যাংকুবার। দায়িত্ব নিয়ে রকস্টার দফায় দফায় গেমসটির রিলিজের তারিখ পেছাতে থাকে। প্রথমে ম্যাক্সপেইন ৩ রিলিজের কথা ছিল ২০০৯ সালে। পরে সেটাকে ২০১০ সালের জুন মাসে পিছিয়ে দেয়া হয়। তারপর আবার ২০১১ সাল পর্যন্ত পেছানো হয়। কিন্তু এরপরও গেমসটির ডেভেলপ কাজ শেষ হয়নি। শেষপর্যন্ত গেমসটি বের হবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিলে রকস্টার তাদের ওয়েবসাইটে দুইটি স্ক্রীনশর্ট দিয়ে ম্যাক্সপেইনের অস্তিত্বের কথা জানান দেয়। সবশেষে এবছর সেপ্টেম্বরে রকস্টার ২০১২ সালের মার্চ মাসে ম্যাক্সপেইন ৩ এর চুড়ান্ত রিলিজের ঘোষণা দেয়। সস্প্রতি তারা ওয়েবসাইটে ম্যাক্সপেইন ৩ এর ট্রেলার রিলিজ করে।



ম্যাক্সপেইন ৩ শুরু হবে ম্যাক্সপেইন ২ শেষ হবার ৮ থেকে ১২ বছর পরের প্রেক্ষাপট থেকে। ডেভেলপার স্যাম হোসার জানিয়েছেন, এবার এমন এক ম্যাক্সকে দেখা যাবে, যা আগে কখনো দেখা যায়নি। তাকে দেখা যাবে নেড়ে মাথায়, শশ্রুমন্ডিত, কিছুটা বয়ষ্ক, ক্লান্ত, অতীতের ঘটনায় মানসিকভাবে বিপর্যস্থ, কিন্তু তবুও প্রতিহিংসাপরায়ন। এপর্বে তিনি নিউইয়র্ক ছেড়ে ব্রাজিলের সাওপালোতে যাবেন, এবং সেখানে একটি ধনী পরিবারের প্রাইভেট সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করবেন। স্থানীয় গ্যাং সেই পরিবারের অনিষ্ট করতে চাইলে তিনি তাদের রক্ষা করবেন। ম্যাক্সপেইন ভক্তরা আগের চেয়েও অত্যাধুনিক গ্রাফিক্স, সাউন্ড সিনেমাটিক এ্যকশন উপভোগ করতে পারবেন। সেই সাথে ম্যাক্সপেইনের বিখ্যাত বুলেট টাইম মেশিনের আরো উন্নত ব্যবহার দেখা যাবে।



পরিশিষ্ট: ম্যাক্সপেইন ২ এর শেষে একটা গান ছিল। গানটা গেয়েছে ফিনল্যান্ডের ব্যান্ড পোয়েটস অব দা ফল। ম্যাক্সপেইন অনুরাগীদের কাছে গানটা বেশ জনপ্রিয় হয়েছিল। গানের লিঙ্ক
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৫০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×